সিপ্লাস ডেস্ক: সামাজিক সংগঠন “প্রগতিশীল যুব সংঘ ” প্রথম বর্ষ পূর্তি ও দ্বিতীয় বর্ষে ব্যতিক্রমী উদযাপন। একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন প্রগতিশীল যুব সংঘ, চট্টগ্রাম আজ প্রথম বর্ষ ফুর্তিতে উপলব্ধি (মেয়ে শিশু আশ্রয় কেন্দ্র), শিশুদের সাথে “খোশগল্প ও ভোজন” স্লোগান নিয়ে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে উদযাপন সম্পন্ন করে।
প্রধান অতিথি হিসেবে ছিলেন ছিলেন যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জাহান উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ইপসা’র এফরআই প্রোজেক্ট ম্যানাজার ফারহানা ইদ্রিস ,একশন বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ নাজমুল হুদা ,উপলব্ধি (মেয়ে শিশু আশ্রয় কেন্দ্র) ম্যানাজার শেলি রক্ষিত, ইপসা’র এফরআই প্রোজেক্ট প্রোগ্রাম অফিসার শোভন চৌধরী ,প্রগতিশীল যুব সংঘ এর উপদেষ্ঠা শাহাদত হোসেন ,প্রগতিশীল যুব সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ হেফাজুর রশিদ এবং উক্ত সংগঠনের সভাপতি মোঃ ইব্রাহিম।
এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সকল দাতা, শুভাকাঙ্ক্ষী, উপদেষ্ঠামন্ডলী, কার্যকরী সদস্য, সাধারন সদস্য উপস্থিত।
দৃষ্টিনন্দন এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল উপলব্ধি (মেয়ে শিশু আশ্রয় কেন্দ্র) এর শিশু নাহিদা আক্তার এর সঞ্চালনায় উপলব্ধি (মেয়ে শিশু আশ্রয় কেন্দ্র)শিশুদের উপস্থিত বক্তৃতা, গান, ছড়া ।
এই সংগঠনের যুবকেরা নিজ উদ্যোগে স্বেচ্ছায় কোভিড-১৯ নিয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন, রক্তদান কর্মসূচী, জীবানুনাশক ছিটানো, হ্যান্ড ওয়াশিং জোন, মাস্ক ও স্যানিটাইজার, খাদ্য সামগ্রী বিতারণ সহ দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে থাকেন। সংগঠনটি এবছর যুব উন্নয়ন কতৃক নিবন্ধিত হয়েছে। একটি ভাড়া করা তাদের ছোট অফিস ঘর আছে। সিদ্ধান্ত ও ফর্দ অনুযায়ী মাসে সংগঠনের সদস্যরা একবার বৈঠকে বসেন।
মুহাম্মদ হেফাজুর রশিদ-প্রতিষ্ঠাতা পরিচালক প্রগতিশীল যুব সংঘ বলেন বলেন, ইপসা ও একশনএইড বাংলাদেশ অসামান্য সহযোগিতায় আমরা গত একটি বছর সফলতার সাথে অতিবাহিত করেছি , সহযোগিতা চলমান থাকলে ভবিষ্যতে প্রগতিশীল যুব সংঘ আর ও ব্যাপক হারে সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার জন্য র্পরিকল্পনা রয়েছে।








