Site icon CPLUSBD.COM

সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামে হাঁটু পানি

সামান্য বৃষ্টিতেই চট্টগ্রামে হাঁটু পানি

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের নিম্নাঞ্চলে বৃষ্টির পানিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরবাসীকে পড়তে হয়েছে দুর্ভোগে। আজ বুধবার (৩০ জুন) ভোর থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা হালকা বৃষ্টিতেই তলিয়ে যায়।

সড়ক-নালা পানিতে একাকার হয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে দুর্ঘটনাও ঘটেছে।

সরেজমিন দেখা যায়, বৃষ্টিতে নগরীর বহদ্দারহাট, দুই নম্বর গেইট, মুহাম্মদপুর, মুরাদপুর,  ষোলশহর, কাপাসগোলা, চাক্তাই, বাকলিয়া, ডিসি রোড, রহমতগঞ্জ, হালিশহর, চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়।

নগরীর হালিশহর এলাকার বাসিন্দা অনিক বলেন, বৃষ্টি হলেই পানি উঠবে, এটা যেন নিয়ম হয়ে গেছে। বর্ষা এলেই আমাদের দুর্ভোগ শুরু হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনে কাজ চললেও আমরা এর সুফল পাচ্ছি না।

ডিসি রোডের বাসিন্দা সোহাগ বলেন, জরুরি কাজে বাসা থেকে বের হয়েছি। কিন্তু সড়কে হাঁটু পরিমাণ পানি থাকায় অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে যেতে হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ‘মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।