রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রয়াত বিমলজ্যোতি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, “সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তান থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অসম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশ গঠিত হয়েছে। আমাদের এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টিয়ান, বাঙ্গালী, মগ, চাকমা, মোরাল সকল ধর্মের সকল জাতির মানুষের যে সহ অবস্থান এবং সা¤প্রদায়িক সম্প্রতি তা পৃথিবীতে বিরল। কিন্তু আমাদের এই দেশে মাঝেমধ্যে সাম্প্রদায়িক বিষবাষ্প মাথাচারা দিয়ে প্রভাব ফেলার চেষ্টা চালায়। এখনও একটি সাম্প্রদায়িক গোষ্টি আমাদের এই দেশকে সমাজকে হেয় করার চেষ্টা করে চলেছে। কিন্তু আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রতি এবং সম্মিলিত শক্তির কাছে তারা অতিতে যেমন পরাভূত হয়েছে তেমনি বর্তমান এবং ভবিষ্যতেও পরাভূত হবে। আমাদের প্রথম পরিচয় আমরা বাঙ্গালি এবং দ্বিতীয় পরিচয় হচ্ছে, কে হিন্দু কে বৌদ্ধ কিংবা কে মুসলমান কিংবা অন্যনান্য ধর্মালম্বি। সকল ধর্মের মানুষের মিলিত রক্তশ্রুতের বিনিময়ে এদেশ রচিত হয়েছে। তাই সামপ্রদায়িক অপশক্তির স্থান বাংলাদেশে হতে পারে না।”
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি ও রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সমিতির সভাপতি এবং উপজেলার কেন্দ্রিয় সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারের অধ্যক্ষ প্রয়াত শাসনতিলক প্রয়াত বিমলজ্যোতি মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এসব কথা বলেন।
দুইদিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ শাসনশোভন ড. জ্ঞানশ্রী মহাস্থবির। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রিয় সৈয়দবাড়ি ধর্মচক্র বিহার কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক মনিলাল তালুকদার।
প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, সুখবিলাস ফিসারিজ এন্ড প্লানটেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ, অনুষ্ঠান উদযাপন পরিষদের সভাপতি ধর্মসেন মহাস্থবির, সাধারণ সম্পাদক প্রসেনজিত তালুকদার, বৌদ্ধ ধর্মীয় গুরু শীলরক্ষিত মহাস্থবির, বিনয়পাল মহাস্থবির, জিনালংকার মহাস্থবির, জ্ঞানরত্ন মহাস্থবির, ধর্মপাল মহাস্থবির, দেবমিত্র মহাস্থবির, মৈত্রীপ্রিয় মহাস্থবির, অসীন জীনরক্ষিত মহাস্থবির, প্রদীপ কুমার বড়ুয়া, অজিত রঞ্জন বড়ুয়া, শাসনবংশ মহাস্থবির, পি.লোকানন্দ মহাস্থবির, শুদ্ধানন্দ মহাস্থবির, দীপংকর থের প্রমুখ।
অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন অনুষ্ঠানের প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান প্রভাষক সুনন্দ ভিক্ষু, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়া এবং যুগ্ম সমন্বয়কারী সুজিত তালুকদার।
বিমল জ্যোতি মহাস্থবিরের আত্মার শান্তি কামনা করে তথ্যমন্ত্রী আরও বলেন, “বিমল জ্যোতি মহাস্থবির তার দয়া, ভালবাসা এবং মমতা দিয়ে সমস্ত মানুষের ভালবাসা এবং শ্রদ্ধার মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তার বর্ণাঢ্য জীবন থেকে সব ধর্মের মানুষের অনেক কিছু শেখার আছে। তিনি তার আকর্ষনীয় ব্যক্তিত্ব দিয়ে সব ধর্মের মানুষকে সহজে আপন করে নিতে পারতেন। আমি তার মহাপ্রয়ানে তার আত্মার শান্তি কামনা করছি।”








