নিউজটি শেয়ার করুন

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শেখ হাসিনার সরকার অঙ্গীকারবদ্ধ- মোছলেম উদ্দিন

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শেখ হাসিনার সরকার অঙ্গীকারবদ্ধ- মোছলেম উদ্দিন
মোছলেম উদ্দিন আহমেদ এমপি

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে যুগ যুগ ধরে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ধর্মালম্বীরা এক সাথে বসবাস করছে। সাংবাধিক ভাবে এদেশে ধর্ম পালনের অধিকার স্বাধীনতা আছে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি তীর্থস্থান বলে বাংলাদেশকে অবিহিত করেন।

বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মোহরা, চান্দগাঁও, পূব ষোলশহর, পশ্চিম ষোলশহর ও পাঁচলাইশ ওয়ার্ডের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি দানব ও অপশক্তির বিরুদ্ধে লড়ার জন্য শপথ গ্রহনের আহবান জানান।

তিনি আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গোপনে নাশকতার ছক কষছে বিএনপি-জামায়াত চক্র। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর ছয় শতাধিক সংখ্যালঘু পরিবারের সদস্য প্রাণ হারায়, আহত হয় ৩০ হাজারেরও বেশি মানুষ, ১২ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করে।

সংঘবদ্ধভাবে হামলা, নির্যাতন, লুটতরাজে নিঃস্ব হয় লক্ষাধিক হিন্দু পরিবার। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শেখ হাসিনার সরকার অঙ্গীকারবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন, চান্দগাঁও আওয়ামী লীগ আহবায়ক নুর মোহাম্মদ নুরু, কাউন্সিলর এহসারুল হক এসারাল, পূর্ব ষোলশহর আওয়ামী লীগ সভাপতি সামশুল আলম, কাউন্সিলর আশরাফুল আলম, কাউন্সিলর মোবারক আলী, কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, কাউন্সিলর শফিকুল আলম, কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন চৌধুরী, যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম-আহবায়ক খালেদ হোসেন মাসুক, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন, জসিম উদ্দিন, চান্দগাঁও ওয়ার্ড, চান্দগাঁও থানার পূজা পরিষদের উপদেষ্টা সঞ্জীব, অমিত চৌধুরী, চান্দগাঁও থানা পূজা পরিষদের সভাপতি নিউটন মজুমদার, সাধারণ সম্পাদক টুটুল নাথ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here