Site icon CPLUSBD.COM

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে আলোক প্রজ্জ্বলন বঙ্গবন্ধু পরিষদের

বোয়ালখালী প্রতিনিধি: ঢা,বি, নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু পরিষদ।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় শাকপুরা শহীদ মিনারে বঙ্গবন্ধু পরিষদ শাকপুরা ইউনিয়ন শাখা এই কর্মসূচির আয়োজন করেন।
আলোক প্রজ্জ্বলন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ বলেন, ধর্ষক যেই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেবে সরকার। ইতোমধ্যে আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সরকার মানেই উন্নয়ন, শেখ হাসিনা মানেই ধর্ষণমুক্ত বাংলাদেশ। ধর্ষণে জড়িতরা কেউ ছাড় পাবে না।’
সমাপনী বক্তব্যে সংগঠনের আহবায়ক সাজ্জাদ হোসেন লিটন বলেন, ‘দেশ যখন মহামারি কাটিয়ে ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক সেই সময় বিএনপি-জামায়াত দেশের স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ইতোমধ্যে যেসব ধর্ষকদের গ্রেফতার করা হয়েছে, তাদেরও বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। কাজেই ধর্ষণ বিরোধী আন্দোলনের নামে যারা দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
এ সময় বক্তব্য রাখেন, যুগ্ন সম্পাদক জনার্দন চৌধুরী লঘু,আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দীন সোহেল,পলাশ চৌধুরী,সেলিম মেম্বার,হিমেল বাবু মেম্বার,সংগঠনের যুগ্ন আহবায়ক রনি চৌধুরী,মোঃ আনছার,সৈয়দ আরাফাত ইসলাম,সরোজ বিশ্বাস টিটু,রিপন চএুবতী রাজিব,পরাগ চৌধুরী,ছোটন দাস,যুবলীগ নেতা জামসেদ হোসেন সাগর,জনি,ছাএলীগ নেতা সাজ্জাদ হোসেন ইমন,রাজু দেব নাথ,রনি চৌধুরী,ভুবন,সজল,দেলোয়ার হোসেন প্রমূখ।
বক্তারা এ সময় ধর্ষনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। একই সাথে তারা ধর্ষন ও যৌন নিপীড়নে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।