নিউজটি শেয়ার করুন

‘সারা জীবন আমার এভাবেই যত্ন নিবা, আমি কিন্তু পারতাম না’

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি দ্বিতীয় বিয়ে করেছেন। পাত্র গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকার।

১৩ সেপ্টেম্বর প্রথম প্রহরে রাত ১২টা ৫ মিনিটে তারা বিয়ে করেন। মূলত রাকিবকে উপহার দিতেই এদিন বেছে নেওয়া হয়। কারণ এদিন ছিল রাকিবের জন্মদিন।

বিয়ের পর সোমবার রাতে রাকিবের জন্মদিনও পালন করেছেন মাহি।

জন্মদিন পালনের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন নায়িকা। সেখানে ক্যাপশনে লিখেছেন— শুভ জন্মদিন বালক রাকিব সরকার। সারাজীবন আমার এভাবেই যত্ন নিবা, কিন্তু আমি পারতাম না।’

জানা গেছে, বিয়ের আগে থেকেই রাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন চলছিল নায়িকার। তবে তার সঙ্গে স্রেফ বন্ধুত্ব বলে দাবি করলেও রোববার তার সঙ্গেই ঘর বাঁধেন মাহি।

উল্লেখ্য, ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৩ মে নায়িকা জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিয়েবিচ্ছেদ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here