নিউজটি শেয়ার করুন

সারোয়াতলী গ্রামের নামে গেজেট প্রকাশ

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান নাম দক্ষিণ কঞ্জুরী নাম পরিবর্তন করে ৮নং ওয়ার্ডকে দক্ষিণ সারোয়াতলী এবং ৯নং ওয়ার্ডের বর্তমান নাম উত্তর কঞ্জুরী পরিবর্তন করে ৯নং ওয়ার্ডকে উত্তর সারোয়াতলী নামকরণ করা হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে বাংলাদেশ গভর্মেন্ট প্রেস কর্তৃক প্রকাশিত গেজেটের স্মারক নং-৪৬.০০.০০০০.০১৭.৯৯.০১১.১৬.৫৬২ উক্ত গেজেটে ভুলবশতঃ ৯নং ওয়ার্ডের উত্তর সারোয়াতলীর স্থলে দক্ষিণ সারোয়াতলী লিপিবদ্ধ হওয়ায় গত ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখে পুনরায় ৯নং ওয়ার্ডকে উত্তর সারোয়াতলী লিপিবদ্ধ করে গেজেট প্রকাশ করেন যার স্মারক নং-০৫.৪২.১৫০০.৭০১.০৫.০০৫.১৮-৪৭১.।

গ্রামের নাম পরিবর্তনের আন্দোলনের মূখপাত্র বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক বলেন, গ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি মাতৃতুল্য গ্রামের নাম ‘সারোয়াতলী’র জন্য। আজকে তাঁদের সেই স্বপ্ন পূরণ হলো। এই আন্দোলনের সাথে সকল গ্রামবাসী ও সারা বাংলাদেশের প্রগতিশীল মানুষ, সাংবাদিক ভাই ও বোনদের অক্লান্ত পরিশ্রম ও সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে আমরা আমাদের গ্রামের নামকে পরিবর্তন করতে সক্ষম হয়েছি। পরিশেষে সকল গ্রামবাসীর প্রতি আহ্বান জানান বহু কষ্টে অর্জিত গ্রামের নামকে কোন অপশক্তি যাহাতে ক্ষতিগ্রস্থ করতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে সবসময় এবং আমরা আমাদের আগামী প্রজন্মকেও এই সংগ্রামের কথা জানিয়ে দেব।

কৃতজ্ঞতা প্রকাশ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো: ইলিয়াস হোসেন, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, বোয়ালখালী থানা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, ৫নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলাল হোসেনসহ দেশবাসীর প্রতি আবারো সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানিয়েছেন।