বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার সারোয়াতলী তালুকদার বাড়ি তরুণ সংঘের নব কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ মে) বিকাল ৪ টায় তালুকদার বাড়ি ইবাদতখানা প্রাঙ্গনে বোয়ালখালীস্থ পশ্চিম সারোয়াতলী গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন তালুকদার বাড়ি তরুণ সংঘের “কাউন্সিল অনুষ্ঠান” শফিউল আজম তালুকদার (টিটু)’র সভাপতিত্বে ও মোহাম্মদ রবিউল হোছাইন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন-হাফেজ মোহাম্মদ ইমরান হোছাইন নয়ন ও না’তে মোস্তফা সঃ পাঠ করেন-মোহাম্মদ জুনায়েদ ছিদ্দিকী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নূরুল ইসলাম তালুকদার, মূছা ছিদ্দিকী, জফুর আহমেদ তালুকদার, হাছান মিয়া তালুকদার, প্রবাসী সদস্য শাহ আজম সুমন ও মোহাম্মদ আমিন উল্লাহ তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জানে আলম বাদশা, ফারুকুল ইসলাম, জাহেদুল ইসলাম, মিনহাজুল আমীন, এমদাদুল কাদের, আরিফ মাহমুদ, এরশাদুল কাদের, মোশাররফ হোসেন হেলাল, মোরশেদুল কাদের, সাফায়েত উল্লাহ ছিদ্দিকী প্রমুখ।
কাউন্সিলে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ শফিউল আজম তালুকদারকে পুনরায় সভাপতি, মোহাম্মদ রবিউল হোছাইন মানিককে সাধারণ সম্পাদক ও নোমান খসরু তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট (২০২১-২০২৩) কার্যকরী পরিষদ গঠন করা হয়। অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন হাফেজ মৌলানা মুহাম্মদ আবু সাঈদ ছিদ্দিকী আরমান।

