নিউজটি শেয়ার করুন

সাহিত্যিক বুদ্ধদেব গুহ আর নেই

সাহিত্যিক বুদ্ধদেব গুহ

সিপ্লাস ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ (৮৫) মারা গেছেন। গত ৩১ জুলাই থেকে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

রোববার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে মারা যান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন অশীতিপর এই সাহিত্যিক। সেই সময় শহরের একটি হোটেলে থাকেন তিনি। পরে তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়। ৩৩ দিন লড়াইয়ের পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন বুদ্ধদেব। তবে আবার অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হলেও আর বাড়ি ফেরা হলো না তার।

শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছিল বলে জানা গেছে। এছাড়া তার লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা ছিল। হাসপাতালে ভর্তির পর ফের কোভিড পরীক্ষা করা হলে তাতে সংক্রমণ ধরা পড়েনি। দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা বুদ্ধদেব বয়সজনিত নানা সমস্যাতেও ভুগছিলেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here