নিউজটি শেয়ার করুন

সাহেদ সর্ম্পকে তথ্য বা অভিযোগ জানাতে হটলাইন চালু

সিপ্লাস প্রতিবেদকঃ  রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ  সর্ম্পকে  তথ্য বা অভিযোগ জানাতে ও আইনি সহায়তা পেতে ০১৭৭৭৭২০২১১ এই নাম্বারে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে  র‌্যাব।

এছাড়া rabhq.invest@gmail.com ই-মেইলেও অভিযোগ জানানো যাবে।

শুক্রবার (১৭জুলাই) বিকালে র‌্যাবের  লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মো. আশিক বিল্লাহ এ তথ্য জানান।

নানা প্রতারণার মাধ্যমেই তার উত্থান। দেশ-বিদেশের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে ছবি তুলে এবং একেক সময় নিজের একেক ভুয়া পরিচয় দিয়ে প্রতারণাই ছিল তার কাজ। কিন্তু করোনাভাইরাস নিয়ে প্রতারণা করতে গিয়ে ধরা পড়ে যান তিনি।

করোনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা প্রতারণার অভিযোগে গ্রেফতার হন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদ। যেহেতু তার কাজই ছিল প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়া- তাই তার বিরুদ্ধে আরও তথ্য পেতে হটলাইন চালু করেছে র‌্যাব।

এছাড়াও সাহেদের প্রতারণার শিকার যে কোনো ব্যক্তির অভিযোগ গ্রহণ এবং তাদের আইনি সহায়তা দেয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

তিনি গণমাধ্যমকে বলেন, সাহেদের প্রতারণা, কু-কর্ম এবং বিভিন্ন অপরাধের বিষয়ে চাইলে যে কেউ আমাদের তথ্য দিয়ে সহায়তা করতে পারেন। কোনো ভুক্তভোগী অভিযোগ দিতে চাইলে র‌্যাবের পক্ষ থেকে তাদের আইনি সহায়তা দেয়া হবে।