নিউজটি শেয়ার করুন

সাড়ে তিন মাসের মাথায় ফের কালুরঘাট সেতু সংস্কার

বোয়ালখালী প্রতিনিধিঃ  কালুরঘাট সেতুর সংস্কার কাজে ৫২ লক্ষ টাকার কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ জানিয়ে ছিলেন জজ কোর্টের এডভোকেট মোঃ সেলিম চৌধুরী নামের এক আইনজীবি।

গত জুলাই মাসে কালুরঘাট সেতুর সর্বশেষ এ কাজ করা হয়েছিল। ফের সাড়ে তিন মাসের মাথায় আবারও শুরু হয়েছে সংস্কার কাজ।

গত ১৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত রাতের বেলা সেতু বন্ধ রেখে জনগণকে চরম দূর্ভোগে ফেলে কি কাজ করা হয়েছিল বলে দাবী করেন দক্ষিণ চট্টগ্রামবাসী। ঐ সময় কাজের কাজ কিছুই না হওয়ার কারণে ফের সাড়ে তিন মাসের মাথায় আবারো কালুরঘাট সেতু সংস্কার কাজের জন্য আগামী ১৬ নভেম্বর থেকে ২৫ নভেম্বর বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ নিয়ে গত শুক্রবার সেতু এলাকায় সেতু বন্ধের নোটিশ জারি করা হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় সেতু ব্যবহারকারিদের মাঝে।

সংস্কার কাজে নিয়োজিত কন্ট্রাক্টর সমীকরণ তালুকদার জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান এবি কনস্ট্রাকশন এক বছরের জন্য সেতু মেরামতের কাজ পেয়েছে। যা এক সাথে করা আদৌ সম্ভব নয়। ৪র্থ দফায় কাজ শুরু হবে ১৬ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। কাজ করতে গেলে তো সেতু বন্ধ রাখতেই হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলীয় জিএম সরদার শাহাদাত আলী জানান, সংস্কার কাজের জন্য এ মাসে কালুরঘাট সেতু বন্ধ হওয়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়।