সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরের সিআরবিতে অনুমোদনহীন নলকূপ স্থাপন বন্ধ করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচলককে (এমডি) অভিযোগ দেয়া হয়েছে।
নাগরিক সমাজ চট্টগ্রামের পক্ষ থেকে রোববার (১ আগস্ট) এ অভিযোগ দেয়া হয়।
অভিযোগ দেওয়ার সময় উপস্থিত ছিলেন নাগরিক সমাজ চট্টগ্রামের ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান, যুগ্ম সদস্যসচিব সাইফুল আলম বাবু, নির্বাহী সদস্য চৌধুরী ফরিদ, আলীউর রহমান, আমিন মুন্না, রাহুল দত্ত, তাপস পাপ্পু ।
ওয়াসার পক্ষ থেকে সিআরবি রক্ষায় যথাযথ সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, চট্টগ্রাম নগরে ২ ইঞ্চির বড় পাইপ দিয়ে নলকূপ স্থাপন করতে ওয়াসার অনুমোদন নিতে হবে। কিন্তু সিআরবিতে গভীর নলকূপ স্থাপনের জন্য কেউ অনুমোদন নেননি। সরকারি প্রতিষ্ঠানের হোক, বেসরকারি প্রতিষ্ঠানের হোক কেউ অনুমোদনবিহীন গভীর নলকূপ স্থাপন করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওয়াসার পক্ষ থেকে আমরা যথাযথ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নোটিশ দেয়া হবে।








