নিউজটি শেয়ার করুন

সিআরবিতে প্রস্তাবিত হাসপাতাল : অভিযোগ খতিয়ে দেখবেন রেলমন্ত্রী

সিআরবিতে হাসপাতাল নির্মাণের ঘোষণায় মন্ত্রিপরিষদ ও রেল সচিবসহ

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণ প্রকল্পের বিষয়ে পরিবেশবাদীদের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার(১৫ জুলাই) তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, অনেকেই চট্টগ্রামের সিআরবি এলাকায় ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং ১০০ আসন বিশিষ্ট মেডিক্যাল কলেজ নির্মাণে পরিবেশের বিপর্যয় হবে বলে অভিযোগ করেছেন। আমরা তাদের অভিযোগ খতিয়ে দেখবো।

একই বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার বলেন, হাসপাতালটি নির্মাণের জন্য সিআরবি রেলওয়ের নিজস্ব হাসপাতালের পাশে গোয়ালপাড়া এলাকাকে নির্ধারণ করা হয়েছে। এখানে শতবর্শী কোন গাছ বিদ্যমান নেই । ওই স্থানে বিদ্যমাণ গাছ গাছ  এবং ভূমিরূপের অবয়ব ঠিক রেখেই হাসপাতালটি নির্মাণ করা হবে।

তিনি বলেন, গোয়ালপাড়াতে হাসপাতাল নির্মাণ করা হলে সিআরবি এলাকার নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ ও শিরীষ তলায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠানসহ নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনরূপ বিঘ্নতা ঘটবেনা। বরং সেখানকার পরিবেশ আরো সুন্দর হবে।