নিউজটি শেয়ার করুন

সিআরবিতে বসন্তবরণ অনুষ্ঠানে বাধা

সিপ্লাস প্রতিবেদক: নগরীর সিআরবিতে প্রমা আবৃত্তি সংগঠনের বসন্তবরণ অনুষ্ঠানে রেলওয়ে কর্তৃপক্ষ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সিআরবির শিরীষতলায় উৎসবে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগবিতন্ডা হয়।

প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে শিরীষতলায় প্রমার বসন্তবরণ অনুষ্ঠান করতে অনুমতি নেওয়া হয়। তারা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠান করতে অনুমতি দেয়। তবে শর্ত দেয়, উচ্চস্বরে গান-বাজনা করা যাবে না।

তিনি বলেন,  আজ বসন্তবরণ উৎসব। এখানে গান-বাজনা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এটি প্রতিবছর আমরা করে আসছি। কিন্তু আজ (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠান শুরুর এক ঘণ্টার মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের ওয়েলফেয়ার পরিদর্শক রুবাইত হোসেন এসে বাধা দেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের সিনিয়র ওয়েলফেয়ার অফিসার মো. আলী বলেন, তারা উচ্চস্বরে গান-বাজনা করছে। এজন্য বাধা দেওয়া হয়েছে। অনুমতি দেওয়ার সময় তাদের শর্ত দেওয়া হয়েছিল- অনুষ্ঠান করা যাবে, কিন্তু উচ্চস্বরে গান-বাজনা করা যাবে না।