নিউজটি শেয়ার করুন

সিআরবিতে বেসরকারি মেডিকেলকে জায়গা দেয়ার সমালোচনা করলেন বিএনপি সাংসদ রুমিন ফারহানা

সিআরবিতে বেসরকারি মেডিকেলকে জায়গা দেয়ার সমালোচনা করলেন বিএনপি

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের সিআরবিতে বেসরকারি হাসপাতাল করার জায়গা বরাদ্দ দেয়ার প্রতিবাদ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার সংসদ অধিবেশনে সিআরবির হাসপাতাল নির্মাণ চেষ্টার কঠোর সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, সিআরবিকে বলা হয় চট্টগ্রামের অক্সিজেন। সেটাও নাকি বেসরকারি হাসপাতাল করার জন্য বরাদ্দ দেওয়া হবে। সব রাষ্ট্রীয় জায়গা বেসরকারি খাতে তুলে দেওয়া অত্যন্ত দুঃখজনক।

তিনি আরো বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা সরকার ধীরে ধীরে বেসরকারি খাতে তার কর্মীদের হাতে তুলে দিচ্ছে। করোনাকালে যে কয়টি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে মানুষকে সর্বস্বান্ত করার অভিযোগ আসছে বলতে কষ্ট লাগে তার মধ্যে সব থেকে শীর্ষে আছেন সরকার দলীয় একজন সংসদ সদস্যের হাসপাতাল এবং মেডিকেল কলেজ।

সংসদে তিনি বলেন, ‘দেশ যায় কোন দিকে, মানুষের সমস্যা যায় কোন দিকে। মানুষ কোন বিষয় নিয়ে ভুগছে আর আমরা আলোচনা করছি কী? অদ্ভুত লাগে। করোনাকালে অর্থনৈতিকভাবে কতগুলো পরিবার পঙ্গু হয়ে গেছে সেই খবর কি আমাদের কাছে আছে? করোনাকালে হাতেগোনা কিছু রিপোর্ট আসছে যেখানে দেখা যাচ্ছে, করোনায় সংকটাপন্ন অবস্থায় পড়ে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে নিরুপায় হয়ে মানুষ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একেবারে সর্বস্বান্ত হয়ে গেছে।’

আরো পড়তে পারেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here