সিআরবিতে বেসরকারি হাসপাতাল কি হওয়া উচিত? আপনার ভোট দিন

[ays_poll id=3]

180 COMMENTS

  1. না। হাসপাতাল হোক। তবে অন্য কোথাও। আর সি আর বির পাশেই রেলের যে সরকারি হাসপাতাল আছে, রেলের উচিত বেসরকারি খাতে মনোযোগ না দিয়ে এটাকেই উন্নত করা। পাশাপাশি রেলের কাজ জায়গা ইজারা দিয়ে হাসপাতাল বানানো না, বরং যাত্রীসেবা, রেলের উন্নয়নে মনোযোগ দেওয়া উচিত।

  2. আমি ঢাকাতে আছি আজ ৭ বছর ধরে, ঢাকার বুকে যার বসবাস করে, তারা সিআরবির মত পর্যটক জায়গার জন্য মরিয়া,, তারা যে একটু কোথাও গিয়ে বসে শান্তি অনুভব করবে তেমন জায়গায় ও নাই ঢাকাতে,, আর আমাদের চট্টগ্রামে যা ও এটা জায়গায় আছে যেখানে গিয়ে আমার নিজের মনকে জাগ্রত করি, সে জায়গা টাকে তারা নষ্ট করতে চাইচে,, সেটা কখনো আমরা হতে দিবোনা,, আসলে মানুষ দাঁত থাকতে দাঁতে মর্যাদা দে না।

  3. আমাদের প্রাকৃতিক অক্সিজেন ও দরকার, এবং কৃত্রিম অক্সিজেন সেবা নেয়ার জন্য সেবাকেন্দ্র হাসপাতাল দুইটায় প্রয়োজন। প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণ গ্রহনযোগ্য নয়। চাই প্রকৃতি ধ্বংস না করে, সেবাদান কেন্দ্র হাসপাতাল নিমার্ণ।

  4. আমার বাসা চকবাজার,,ছোট বেলা থেকেই সি আর বি তে আসা হত।বড় হওয়ার পর বন্ধুদের সাথে আসতাম,,সি আর বি তে অনুষ্ঠিত হওয়া
    বিভিন্ন উৎসব গুলো খুবই আনন্দ দায়ক,,ওখানে গেলে একটু খোলা বাতাস পাওয়া যায়। চার পাশে সবুজ গাছ পালা,, বিশেষ করে বড় গাছ গুলো,,
    অনেক টা জায়গা ছায়া ঢাকা থাকে,,আমার মত অনেকেই এই জায়গায় একটু সস্থির নিঃশাস নিতে আসেন,,যা যান যটে ঘেড়া ব্যাস্ত শহরে পাওয়া যায় না। তাই সি আর বির কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করে সি প্লাস টিভির মাদ্ধ্যমে বলতে চাই
    আপনারা আপনাদের সার্থ্যের জন্য,নগর বাসীর,,
    এই আনন্দ, বিনোদন, এবং সবুজ এ ঘেড়া অবকাশের জায়গাটা কেড়ে নেওয়া থেকে বিরত থাকুন।
    মীর মোহাম্মদ জিহাদ,চকবাজার চট্টগ্রাম

  5. শুধু হাসপাতাল না সিআরবিতে ইট কংক্রিটের কোন স্থাপনা চাই না, সি আর বি বেঁচে থাকবে তার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। সিআরবি বেঁচে থাকবে শতবর্ষী মাতৃবৃক্ষ নিয়ে, সিআরবি বেঁচে থাকবে চট্টলাবাসীর ভালোবাসা নিয়ে।

  6. হাসপাতাল হোক আমরা চায় কিন্তু সি আর বি র মত একটা জায়গাকে নষ্ট করে নয়।আর বেসরকারী হাসপাতাল না করে সরকারী আরও একটা হাসপাতাল গরীব মানুষদের জন্য প্রয়োজন।

  7. চট্রগ্রামের প্রতিটি সচেতন মানুষের উচিত,জোড়ালো প্রতিবাদ গড়ে তোলা। এমন কোন মানুষ নেই যে,মেডিকেল চাইনা,,, সবাই চাই। কিন্তু সেটা হওয়া উচিত পরিবেশ রক্ষা করে,ধ্বংস করে নয়।

  8. সিআরবি’তে হাসপাতাল হলে পরিবেশ নষ্ট হবে। সবুজের সমারোহ হারাবে। তাছাড়া এই সিআরবি চট্টগ্রামের ফুসফুস। ঐতিহাসিক ভাবে তাৎপর্যপূর্ণ।
    যাহ হাসপাতাল হলে ক্ষতিসাধন হবে। হাসপাতাল হোক তবে অন্য জায়গায়।
    মহিউদ্দীন কাদের
    লেখক ও প্রাবন্ধিক।

  9. চট্টগ্রাম এর ঐতিহাসিক জায়গা এই সি আর বি। পুরা বাংলাদেশের একটি পরিচিত এই জয়গা। পারলে এই জায়গাটাকে যদি মেয়র সাহেব সুন্দর করে গোড়ে তুলেন। তাহলে দেখবে দেশ দেখবে Crb….

  10. আমি ফ্রান্সএ থাকি, এখানে যা দেখলাম সাধারণ মানুষের জন্য পার্ক, হাঁটার রাস্তা, আরো কতকিছু উন্মুক্ত করে রাখছে, আর আমাদের দেশে সাধারন মানুষের জন্য যে গুলো রয়েছে উন্মুক্ত জায়গা সেগুলো সব ব্লক করে পেলছে।।।।।

  11. চট্টগ্রামের ফুসফুস, প্রাণকেন্দ্র সিআরবি তে বেসরকারিহাসপাতাল আমরা চাই না। যাওয়ার মত জায়গা এমনি অনেক অভাব চট্টগ্রামে, সেখানে আরও একটা জায়গা কমে গেলে এটা চট্টলা বাসীর জন্য মোটেও ভালো হবে না।

  12. নান্দনিক, নয়ানাভিরাম এই নৈসর্গিক দৃশ্যে একবার যদি আচঁড় লেগে যায় এই ক্ষতি কোনদিন ও ফিরিয়ে আনা সম্ভব নয়! নগরায়নের ফলে চট্টগ্রামের চিরায়ত ভৌগোলিক সৌন্দর্য আমরা ক্রমাগত হারাতে বসেছি….আমাদের সবার নাগরিক দায়িত্ব সি আর বি রক্ষা করা…

  13. আইনত এটা,১৯৬১ সাল থেকেই উম্মুক্ত যায়গা হিসেবে এবং বালদেশ সরকার ঘোষিত।
    এটাআবর্তমান সরকারকে নিয়ে একটা বিদেশী চক্র লুডু খেলছে।ছক্কা হল রেলওয়ে গুটি হল রেল কর্মকর্তারা।
    তাছাড়া এখানে মহান শহীদের কবর রয়েছে।

  14. সুস্থ নিশ্বাস কেড়ে নিয়ে হাসপাতাল গড়লে আল্লাহর গজব পড়বে এই দোয়া করে যাব আজীবন।। আর সেই হাসপাতাল আল্লাহর হুকুমেই ধ্বংস হবে।।ইনশাআল্লাহ

  15. সি আর বিতে হাসপাতাল করতে দেওয়া হবে না। চট্টগ্রামের সচেতন নাগরিক নিজের গায়ের রক্ত দিয়ে হলে তা প্রতিহত করবে।ইনশাআল্লাহ

  16. আর কত নির্যাতন সইতে হবে আমাদের,শকুনরা সব খেয়েনিচ্ছে আমাদের উন্মুক্ত প্রাঙ্গণ।
    চায়না এমন কিছু যা আমাদের পরিবেশ ধ্বংসের মুখে ফেলে।সিআরবি হচ্ছে আমাদের শহরের প্রাণ, চাইনা এই শহরের প্রাণ কোনো আঘাত আসুক।চাই না এই প্রাণ নিয়ে কোন বাণিজ্য হোক। আমরা চাই ঐতিহাসিক মর্যাদাপূর্ণ স্থান তার গৌরব ধরে রাখুক।

  17. না, পরিবেশ নষ্ট হবে এমন পদক্ষেপ না নেয়ার জন্য কতৃপক্ষের প্রতি অনুরোধ রইল। এই দেশ কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নয়। দেশে, নগরে বসবাসকারী সকল নাগরিক এই দেশের মালিক। জনগনের সেন্টিমেন্ট কে শ্রদ্ধা করা উচিৎ পাশাপাশি পরিবেশ রক্ষায় এখানে হাসপাতাল নির্মাণ না করার জোরালো দাবি জানাচ্ছি।

  18. সিআরবিতে হাসপাতাল না প্রকৃতি ও পরিবেশ নষ্ট করে কোন ধরনের স্থাপনা চায় না। হাসপাতাল সিআরবি বাদে অন্য জায়গায় হোক।

  19. সিআরবিতে হাসপাতাল না প্রকৃতি ও পরিবেশ নষ্ট করে কোন ধরনের স্থাপনা চায় না। হাসপাতাল সিআরবি বাদে অন্য জায়গায় হোক।

  20. উন্নয়নের নামে অপউন্নয়ন বন্ধ করতে হবে। নগরীর ফুসফুস যে জায়গা গুলো সেগুলো সংরক্ষন করা সময়ের দাবি। ইতিমধ্যে নগর পরিকল্পনার নামে রাস্তা সংকীর্ণ করে ফ্লাইওভার করা হয়েছে। আদৌ সেটা কাজে লাগছে কিনা। চাক্তাই এর মত প্রায় ১২ টি খাল এখনো পুনরুদ্ধার করা যায় নি। কর্ণফুলী ভরাট ও দূষনের মত সমস্যা রয়ে গেছে। এর মাঝে সি আর বি তে হাসপাতাল করা মানে শহরটাক নিষ্পেষিত করা। প্রকৃতি ধবংসের মাশূল আমরা প্রতিনিয়ত দিচ্ছি জলবায়ু পরিবর্তনের বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে।
    – স্থপতি ও নগর পরিকল্পনা গবেষক

  21. চট্টগ্রামবাসীকে অসুস্থ করে নিদিষ্ট শ্রেণীর মানুষ কে সুস্থ করতে সিআরবিতে হচ্ছে হাসপাতাল! 

    অথচ এই হাসপাতাল হওয়ার কারণে চট্টগ্রাম বাসী অসুস্থ হয়ে পড়বে যেটার চিকিৎসা কোথায় হবে না একমাত্র হাসপাতাল না হলেই সিআরবিই হবে চট্টগ্রাম বাসী তথা জনসাধারণের চিকিৎসা কেন্দ্র যা ইতিমধ্যে প্রকৃতিকভাবে একটি হাসপাতাল আর সকল শ্রেণীর মানুষ সে হাসপাতালে চিকিৎসা সেবা পাচ্ছে। 

    #SaveCRB

  22. সি আর বি তো গড গিফট হাসপাতাল,মনুষ্য সৃস্টি হাসপাতাল অন্য জায়গায় বানালে কি অসুবিধা,আমার বাবা মারা যাওয়ার সময় দেখেছি শুধু সাদা কাপর মুড়িয়ে মাটি দিতে,তো আপনার আমার কতো টাকার দরকার, সাদা কাপর ছাড়া কিছুই তো যাবে না।

  23. হাসপাতাল হওয়া উচিত পক্ষে হ্যাঁ ভোট দিছে।।২৭৩জন এগুলো কোন মাদারচোদ।।।এগুলো ত চট্টগ্রামে থাকা মীর জাফর এর বংশধর।।।

  24. পৃথিবীতে এমন কোন নজির নাই যে, গণমানুষের দাবী উপেক্ষা করে কোন শাসক সফল হয়েছে। আর সি আর বি’র এই আন্দোলন গণমানুষের।
    আচ্ছা একটা ব্যাপার আমাদের মাথায় কিছুতেই ঢুকে না যে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা এই অতি স্বাভাবিক ব্যাপার কেনো বুঝছে না যে সি আর বি তে হাসপাত, মানুষ্ব্র উপকারের চেয়ে উপকারী হবে বেশি। যে হাসপাতাল মানুষের জীবন রক্ষা করার জন্যে তৈরি হয় সেই হাসপাতাল জীবন নাশের হুমকি হয়ে দাড়াচ্ছে।
    পরিবেশ পৃথিবীর সক্ল প্রাণির জন্যে কত টা জরুরি এই সাধারণ সত্য টা জানার বা বুঝার জন্যে তো আমাদের পরিবেশের উপড় পি এইচ ডি লাগতেছে না। ক্লাস নাইন টেনের পরিবেশ পরিচিতি পড়লেই তো বুঝা যায়!
    নাকি তারা শিক্ষাটা ধারণ করে নাই!!?

    সি আর বি তে হাসপাতাল সহ অন্য যেকোন বানিজ্যিক বা অন্য যেকোন সেবা মূলক, কোন প্রকার স্থাপনা করা যাবে না, যাবে না, যাবে না।

  25. সিআরপির নিকটস্থ ১৩ টি হসপিটাল আছে সেগুলো থাকার পরও কেন সিআরবিতে হাসপাতাল করার প্রয়োজন। রেলের কি টাকার অভাব পড়ছে।
    স্বাধীন হওয়ার পর থেকে আজও কখনো শুনিনি রেল থেকে বাংলাদেশের কোন লাভ হয়েছে।

    প্রতিবছরই রেলের ক্ষতি হয়, কোন বছরে রেলের লাভ হয় না অথচ টিকিট কাউন্টারে গেলে টিকিট পাওয়া যায় না সময়মতো তাহলে টিকিট কোথায় গেল আর সেই টিকিট বিক্রির টাকা কোথায় গেল? জাতির কাছে একটাই প্রশ্ন??

    সরকারের উচিত রেলের এই খাত বেসরকারিভাবে দেওয়া, তাহলে রেলে দুর্নীতি আশাকরি বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে, সরকারিভাবে যখন রেলের কোন লাভ হচ্ছে না অতএব বেসরকারিভাবে পরিচালনার মাধ্যমে অবশ্যই রেলের লাভ না হলেও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না আমার মতে।

    আর এই রেলের দুর্নীতির হাত অনেক বড় তা আমরা বিগত সময়ে দেখে এসেছি, মাহবুবুল করিম স্যার রেলের দুর্নীতি যখন নিয়ন্ত্রণ করতে গিয়েছিলেন তখন তাকে ওএসডি করে দেওয়া হয়েছে তা কিন্তু জাতি কখনো বলেনি। তাহলে একবার চিন্তা করে দেখা উচিত মানুষের রেলের দুর্নীতি আর কত বড়।

    সুধী সমাজের কাছে একটাই আবেদন সিআরবি যদি রক্ষা করার ইচ্ছা হয় অবশ্যই প্রধানমন্ত্রীর নিকট সরাসরি আবেদন করা অতি জরুরী। না হলে রেলের দুর্নীতি রাক্ষস সিআরবিতে ভক্ষণ করবে।

    আজকে চট্টগ্রামের ছেলে মেয়েদের খেলার জন্য কোন উপযুক্ত পরিবেশ নেই কোন উন্মুক্ত মাঠ নেই বাচ্চাকাচ্চাদের নিয়ে ঘোরার জন্য কোন উন্মুক্ত পার্ক নেই। যে পার্ক গুলো বর্তমানে আছে সেগুলোতে সন্ধ্যার পরে চলে নষ্টামি। ফ্যামিলি বাচ্চাদের নিয়ে সেখানে যাওয়ার কোন উপযুক্ত পরিবেশ নেই। অথচ সিআরবির মতন একটি পরিবেশ সুন্দর একটা জায়গা উন্মুক্ত একটা মাঠ দুর্নীতিবাজ রেলওয়ে কর্তৃপক্ষ ভক্ষণ করার জন্য উঠেপড়ে লেগেছে।

    Image source :-
    https://www.kalerkantho.com/print-edition/first-page/2017/01/14/451818

    এরকমই নিউজ আরো অনেক আছে।

    বন্দরনগরী চট্টগ্রামের মূল কর্মসংস্থান ও বাংলাদেশের চালিকাশক্তি চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম ইপিজেড দক্ষিণ পতেঙ্গা অবস্থিত, এই এলাকাটা হচ্ছে চট্টগ্রামে তথা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, অত্যন্ত হতাশাজনক বিষয় হচ্ছে এই যে এত গুরুত্বপূর্ণ এলাকায় একটা ভালো মানের হসপিটাল নেই, অথচ লক্ষ কোটি টাকার আমদানি হয় চট্টগ্রাম বন্দর থেকে হাজার হাজার মিলিয়ন ডলার আসে চট্টগ্রাম ইপিজেড থেকে অথচ এই এলাকার মানুষ গুলো অবহেলিত। নেই কোন সিটি কররেশনের তৎপরতা নেই কোন একটা ভালো মানের হসহসপিটা।

    অথচ হাসপাতাল কোথায় করবেন রেলওয়ে সিআরবি তে যেখানে মানুষের ফুসফুসের অবস্থান করে। ছিঃ ধিক্কার জানাই এমন হাসপাতালে পরিকল্পনাকারীদের।

    একদিন স্বপ্ন দেখি দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ সব ভালো মানুষের আলোয় আলোকিত হবে আমার দেশ।

    শুধু প্রবাস থেকে।
    জয় বাংলাদেশ;
    বাংলাদেশ চিরজীবী হোক।

  26. সি আরবি ত নিজেই একটা হাসপাতাল। তবে এইটা সরকারিও না বেসরকারিও না, এইটা সম্পূর্ণ প্রাকৃতিক। যা মানুষকে বিনামূল্যে সেবা দিয়ে থাকে। তাই এইখানে নতুন করে কোনো হাসপাতালের প্রয়োজন নেই।

  27. আজ চট্টগ্রামে একজন মহিউদ্দিন চৌধুরীর বড়ই প্রয়োজন। এখন কিছু কিছু ব্যাপার দেখে চট্টগ্রামকে অভিভাবকহীন এতিম মনে হয়।। শুধু একজন মহিউদ্দিন যদি আজকে ডাক দিতেন চট্টগ্রাম এর লক্ষ লক্ষ জনতা রেলওয়ে অফিস ঘেরাও করে ঐ সব লাগামহীন কথা বলা কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখত।। মিস ইউ মহিউদ্দিন চৌধুরী(লিডার)।।

  28. হাসপাতাল হোক, তবে অন্য কোথাও। , কোনভাবেই সিআরবি তে নয়।।
    আর সি আর বির পাশেই রেলের যে সরকারি হাসপাতাল আছে, রেলের উচিত বেসরকারি খাতে মনোযোগ না দিয়ে এটাকেই উন্নত করা। পাশাপাশি রেলের কাজ জায়গা ইজারা দিয়ে হাসপাতাল বানানো না, বরং যাত্রীসেবা, রেলের উন্নয়নে মনোযোগ দেওয়া উচিত।

  29. না, আমরা হাসপাতাল চাই। তবে সি আর বিতে নয়। পটিয়া,নতুন ব্রীজ সংলগ্ন কোন স্থানে, হালিশহর, কুমিরা, হাটহাজারী সহ সকল চট্টগ্রাম ষহরের প্রবেশমুখে যেখানে গ্রাম থেকে রুগীরা এসে স্বাস্থ্যসেবা নিতে পারে। আমরা সকল পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলতে চাই। জয়তু সি আর বি, সবুজ বাচাবে, বেনিয়া হটবে।

  30. শুধুমাত্র সিআরবি রক্ষা নয়,বরং চট্টগ্রাম শহরে ফয়’স লেক,সি ওয়ার্ল্ড,বাংলাবাজার ডাম্পিং পয়েন্ট,টেক্সটাইল গেট,চৌধুরীনগর এলাকাগুলোতে থাকা পাহাড়গুলো প্রভাবশালীদের দ্বারা নির্বিচারে কেটে যেভাবে আবাসন প্রকল্প তৈরি করা হচ্ছে সেই পাহাড়গুলোর যতটুকু অল্পস্বল্প অংশ যা আছে তা রক্ষা করার জন্যেও ঐসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো দরকার।

  31. “হাসপাতাল হোক,তবে সিআরবিতে নয়”

    রেল কর্তৃপক্ষ যদি বীর চট্টগ্রামের জনগণের দাবী উপেক্ষিত করে বাণিজ্যিক হাসপাতাল নির্মাণের কাজ অব্যাহত রাখেন,তাহলে রেলের ডিজি সহ সংশ্লিষ্টদের প্রতি সর্বাত্নক প্রতিরোধ গড়ে তোলা হোক।প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট ও জীব বৈচিত্র্যের অভায়রণ্যে ধ্বংসের মাধ্যমে আইন অমান্যকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ৭দিন সময় নির্দারণ করে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক।শুনেছি হাসপাতাল নির্মার্ণের কাজে ব্যবহারে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়েছে,এসব কর্মযজ্ঞ বন্ধ করে দেয়া হোক।
    জে.এম.জামশেদ উদ্দিন
    এডভোকেট
    জজ আদালত, চট্টগ্রাম।

  32. যারা এই কু-প্রস্তাবে সম্মতি দিয়েছেন, তাঁদেরকে অতি দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের মানসিক ওয়ার্ডে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো প্রয়োজন। (পাবনায় নয়,চট্টগ্রামেই)।

  33. 🚩হ্যা ভোট দেয়া ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের অধিকার আছে হ্যা ভোট দেয়ার। 🌻
    🚩যেমন আমার অধিকার আছে, না দেওয়ার।
    🎯 হ্যাঁ ভোট দেয়া ভাই -বোনদের প্রতি অনুরোধ আমরা জানতে চাই কেন আপনারা হ্যা ভোট দিয়েছেন??

  34. ফ্রী তে অক্সিজেন না নিয়ে,আমরা অশিক্ষিত জাতি টাকা দিয়ে অক্সিজেন কিনতে যাচ্ছি।
    তাই তো আমাদের কে, যে কেউ শোষণ করতে পারে কারন আমরা লুভি জাতি।

  35. হাসপাতাল হোক তা চাই, তবে সিআরবিতে নয়। হাসপাতাল হওয়া উচিত নতুন ব্রিজের ওপারে অথবা ফৌজদারহাটের দিকে যাতে দক্ষিণ ও উত্তর চট্টগ্রামের মানুষের কষ্টও লাঘব হবে সাথে শহরাঞ্চলের চাপও কমবে।

  36. দুচার জন সিআরবিতে হাসপাতাল নির্মাণের সপক্ষে মতামত দিয়েছে- তারা নীচের যেকোন একটি হতে পারে-
    ১- চট্টগামবাসী নয়।
    ২- সিআরবি কি কোথায় জানে না।
    ৩- দালাল শ্রেনীর মানুষ- পয়সার বিনিময়ে একটু পানি ঘোলা
    করার ব্যর্থ চেষ্টা।
    ৪- চট্টগ্রামের প্রতি ঈর্ষান্বিত, চট্টগ্রামের প্রত্যক্ষ শত্রু ।

    এদের চিহ্নিত করা অতীব জরুরী।

  37. আমি একজন ছাত্র এবং চাকরীজীবি। পুরো সপ্তাহের অফিসের কাজ যখন আমাকে ক্লান্ত করে তখন ছুটির দিনে আমি ক্লান্তি দূর করতে ওখানে যাই। তাই আমার ভাল লাগার জায়গা আবেগের জায়গা কারো দখল করার অধিকার নাই

  38. এর প্রশ্ন একটা বাদামওয়ালাকে জিজ্ঞেস বললেও সে না বলবে l আমি বুঝাতে চাইছি খুব অনেক কিছু না বুঝেও প্রকৃতির এই পরিবেশ রক্ষার জ্ঞান সর্বস্তরের মানুষের আছে l

  39. সি আর বিতে কোন হাসপাতাল নয়। যে সরকারি চাকর মানে আমাদের চাকররা গলা উঁচু করে কথা বলবে তারে গলা টিপে দেবো একদম। চাকর চাকরের মত থাকা উচিত মালিকের উপর খবরদারি নয়।

  40. এক যুগ লাগবে যে হাসপাতাল নির্মাণ করতে(রেল মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির বক্তব্য অনুযায়ী) ৩৪০/ কাঠার সবুজ অক্সিজেন ধ্বংস করে, আর সেই হাসপাতাল হবে গণমানুষের জন্য নয় সে হাসপাতাল কেন চাইবো? সি আরবি সবুজের মাঝেই থাকবে।নো হাসপাতাল নো দোকানপাট।

  41. সিআরবিতে হাসপাতাল নির্মাণ না করে দক্ষিণ চট্টগ্রাম তৃতীয় কর্ণফুলী ব্রিজ এর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের খালি প্পট হাসপাতাল নির্মাণ হলে ভালো হয়।

  42. হাসপাতাল হোক। তবে অন্য কোথাও। আর সি আর বির পাশেই রেলের যে সরকারি হাসপাতাল আছে, রেলের উচিত বেসরকারি খাতে মনোযোগ না দিয়ে এটাকেই উন্নত করা। পাশাপাশি রেলের কাজ জায়গা ইজারা দিয়ে হাসপাতাল বানানো না, বরং যাত্রীসেবা, রেলের উন্নয়নে মনোযোগ দেওয়া উচিত।

  43. করোনা আমাদের বুঝিয়ে দিচ্ছে প্রকৃতির উপর আমাদের অত্যাচার।
    সুতারাং আমাদের উচিত প্রকৃতিকে ভালোবাসা, বাঁচতে দেয়া।তা নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।
    হাসপাতালের প্রয়োজন আছে তবে তা করতে ধ্বংস করতে হবে কেন?

  44. হাসপাতাল সিআরবি তে হোক এটা যেমন চাই না,তেমনি কোটি টাকার হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা পাবেনা তাই বেসরকারি উদ্যোগে কোন হাসপাতাল চাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here