Site icon CPLUSBD.COM

সিআরবিতে হাসপাতালের অনুমতি দেয়া হয়নি: সিডিএ চেয়ারম্যান

সিআরবিতে হাসপাতালের অনুমতি দেয়া হয়নি: সিডিএ চেয়ারম্যান

সিপ্লাস প্রতিবেদক:  চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ(সিডিএ) ঘোষিত ‘হেরিটেজ জোন’ রেলওয়ে পূর্বাঞ্চলের সিআরবিতে কেউ অনুমোদনহীন স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

তিনি জানান, সিআরবিতে হাসপাতালের কোন অনুমতি নেয়া হয়নি।

সোমবার(২ আগস্ট) সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রামের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় কালে সিডিএ চেয়ারম্যান এ কথা বলেন।

মত বিনিময়কালে সিআরবিতে অনুমোদনহীন হাসপাতাল নির্মাণ প্রকল্প বন্ধ করতে সিডিএ চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দিয়েছে নাগরিক সমাজ চট্টগ্রাম।

সোমবার দুপুরে নাগরিক সমাজ, চট্টগ্রামের চেয়ারম্যান আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য  প্রফেসর ড. অনুপম সেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিডিএ চেয়ারম্যানের কার্যালয়ে যান।

এ সময় ড. অনুপম সেন বলেন, যথাযথ উদ্যোগের অভাবে পৃথিবীর অন্যতম নান্দনিক শহর চট্টগ্রামের অনেক সবুজ স্থান বিলুপ্ত হয়ে গেছে। চট্টগ্রামবাসী সিআরবিকে হৃদয়ে ধারণ করেন। যেকোন উপায়ে সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধ করতে হবে।

লিখিত অভিযোগ গ্রহণ করে সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, চট্টগ্রাম শহরে যে কোন স্থাপনা নির্মাণ করতে সিডিএর অনুমোদন প্রয়োজন। কিন্তু রেল কতৃপক্ষ বা হাসপাতাল কতৃপক্ষ কেউই সিডিএর অনুমোদন নেয়নি। সরকারি প্রতিষ্ঠান হোক কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কেউ অনুমোদহীন স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন বলেও জানান।

এসময় নাগরিক সমাজের প্রতিনিধি দলে ছিলেন, সংগঠনের সদস্যসচিব অ্যাডভেকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কো- চেয়ারম্যান মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিনিয়র সাংবাদিক শুকলাল দাশ, সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না প্রমূখ।

সিডিএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ ইঞ্জিনিয়ার শাহীন উল ইসলাম খান, বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ, কেবিএম শাজাহান, এম আর আজিম।