নিউজটি শেয়ার করুন

সিআরবিতে বেসরকারী হাসপাতাল ইস্যুতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে কোন ধরনের সিদ্ধান্ত হয়নি

সিআরবিতে হাসপাতাল নিয়ে আ জ ম নাছিরের ভিডিও বক্তব্য সঠিক নয়

সিআরবিতে বেসরকারী হাসপাতাল ইস্যুতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে কোন ধরনের সিদ্ধান্ত হয়নি

সিপ্লাস প্রতিবেদক: সিআরবিতে বেসরকারী হাসপাতাল ইস্যুতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে কোন ধরনের সিদ্ধান্ত হয়নি এবং এই বিষয়ে সিভয়েস নামের একটি পোর্টালে প্রচারিত আ জ ম নাছিরের ভিডিও বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

সিআরবিতে বেসরকারী হাসপাতাল ইস্যুতে ঈদের পরেই যা হবার তা হবে বলেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ।

তারা দু’জনেই cplusbd.net কে নিশ্চিত করেছেন বিষয়টি।

সোমবার চট্টগ্রামের সিভয়েস নামের একটি ওয়েব পোর্টালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের একটি ভিডিও বার্তা দেখে বিষয়টি নিশ্চিত করার জন্য এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের একটি সংবাদ সম্মেলনের বিষয় মনে করিয়ে দিয়ে কবে নাগাদ সংবাদ সম্মেলনটি হবে এমন প্রশ্নের জবাবে দুই নেতাই বলেন, আমাদের মধ্যে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি বরং গত শুক্রবার আমরা উত্তর-দক্ষিণ মহানগর আওয়ামী লীগের নেতারা সার্কিট হাউসে একত্রে বসে ছিলাম। সেখানে সার্বিক বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় আজম নাছির সাহেব ওবায়দুল কাদেরের সাথে কথা হয়েছে জানিয়ে ছিলেন। কিন্তু যেহেতু বিষয়টি জনগুরুত্বপূর্ণ এবং এই কোরামের ছয়জনের মধ্যে বেশিরভাগই সিআরবিতে হাসপাতাল না হওয়ার পক্ষে, স্বাভাবিকভাবে বিষয়টি ঈদের পরে সিদ্ধান্ত হবে বলে আপাতত আমাদের সমস্ত বৈঠক স্থগিত হয়ে যায়।

তবে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, এই ব্যাপারে অর্থাৎ সিআরবিতে হাসপাতাল না হয়ে অন্য কোথাও করার পক্ষে আমি আগেও বলেছি এখনও বলব। আমাদের মতামত সরকারের উচ্চপর্যায়ে চাইলে আমরা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত দিয়ে যাবো ।

ঠিক একইভাবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, হাসপাতাল হবে মর্মে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত দিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন হাসপাতাল হবে -যে বক্তব্য দিয়েছেন তার সাথে আমি একমত নই। মূলত আমাদের মধ্যে যে কথা হয়েছে তাতে আমরাও দলীয় সাধারণ সম্পাদকের সাথে এই বিষয়ে কথা বলব বলে মিটিংয়ে জানিয়েছি। আমার স্পষ্ট অবস্থান এবং বিশ্বাস সিআরবিতে কোন অবস্থায় জনমতকে উপেক্ষা করে হাসপাতাল করতে সরকার চায়বে না। এখানে গোয়ার্তুমির কোন কিছুই নেই। অতীতে গোয়ার্তুমি করে আউটার স্টেডিয়াম সহ অনেক কিছুই আমরা পরিত্যক্ত করেছি। বিষয়গুলো মাথায় রেখে আমরা আওয়ামী লীগ নেতৃবৃন্দ অবশ্যই সরকারকে অবহিত করব।

ইতিমধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ডঃ অনুপম সেন, বিশিষ্ট ব্যক্তিগণ, সরকারের শুভাকাঙ্ক্ষী সিনিয়র নাগরিকরা একটি চিঠি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে লিখে পাঠাবেন বলে সিদ্ধান্ত হয়েছে এবং এই বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ হয়েছে ।অতএব এই আন্দোলনকে সরকারবিরোধী আখ্যা দেওয়া কোন অবস্থায় উচিত নয়। এটা নাছির সাহেবের ব্যক্তিগত মতামত হতে পারে এটা সম্মিলিত কোন সিদ্ধান্ত ছিল না।

উল্লেখ্য, সিভয়েসে প্রচারিত ভিডিওতে আ জ ম নাছির বলেছেন- ওবায়দুল কাদের তাকে ফোন করে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এটার অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী হাসপাতাল করার পক্ষে। নগরবাসীকে আশ্বস্ত করতে হবে- এই প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে যে পরিমাণ গাছ কাটা হবে সে পরিমাণ গাছ প্রয়োজনে তার থেকে অনেক বেশী পরিমাণ গাছ রোপন করতে হবে।

নাছির বলেন,  আমাদের দলে যে সিদ্ধান্ত সেটা আমি অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করবো।