নিউজটি শেয়ার করুন

সিআরবির জোড়া খুনের মামলায় অভিযুক্ত আসামি লিমনকে ডিবি হেফাজতে

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামের সিআরবির জোড়া খুনের মামলায় অভিযুক্ত ও  কিশোরগ্যাং লিডার হিসেবে আলোচিত ও সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে চট্টগ্রামের মেহেদীবাগ এলাকার বাসা থেকে নিজেদের হেফাজতে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে মেহেদীবাগ এলাকার বাসা থেকে তাকে নিয়ে যায় সিএমপির উত্তর গোয়েন্দা বিভাগ।

লিমনকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

তবে সিআরবির জোড়া খুন মামলার অভিযোগপত্রভুক্ত আসামি লিমন জামিনে রয়েছেন বলে জানা গেছে।