নিউজটি শেয়ার করুন

সিআরবির সেই বিতর্কিত হাসপাতালের জায়গা পরিদর্শন করলেন আওয়ামী লীগ নেতারা

সিআরবির সেই বিতর্কিত হাসপাতালের জায়গা পরিদর্শন করলেন আওয়ামী লীগ নেতারা

সিপ্লাস প্রতিবেদক: নগরীর সিআরবি এলাকায় প্রস্তাবিত হাসপাতালটির বিতর্কিত জায়গা পরিদর্শন করেছেন চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা।

নানা সমালোচনা ও আন্দোলনের কর্মসূচির মধ্যে বুধবার বিকালে সিআরবির ঐ জায়গা পরিদর্শন করেন তারা।

পরিদর্শন শেষে সার্কিট হাউসে রেলের কর্মকর্তাসহ বৈঠক করে তারা বিষয়টি সম্পর্কে অবগত হন।

তবে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা ।

এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে রেলমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম।

তিনি সিপ্লাসকে বলেছেন, আমরা বিষয়টি নিয়ে এই মুহূর্তে অগোছালো মন্তব্য করতে রাজি নই। সবকিছু বিচার-বিশ্লেষণ করে একটি লিখিত মন্তব্য আমরা সাংবাদিকদের মাধ্যমে চট্টগ্রামবাসীকে জানিয়ে দিব।

টেলিফোনে তিনি আরো বলেন, যে জায়গাটি নিয়ে আলোচনা চলছে বস্তুত সেই জায়গাটি অন্যদিকে। তারপরও চট্টগ্রামে রেলওয়ের অনেক জায়গা আছে যেখানে হাসপাতালটি করা যায়।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।