নিউজটি শেয়ার করুন

সিআরবিসহ সকল ভূপ্রকৃতি রক্ষায় সুজনের মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি

সিপ্লাস প্রতিবেদক: আজ শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায়  সিআরবিসহ চট্টগ্রামের সকল ভূপ্রকৃতি রক্ষায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

তাছাড়া একই দিন বাদ জুমায় চট্টগ্রাম নগরীর মসজিদসমূহে করোনা সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষায় বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হয়।

এর আগে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক  খোরশেদ আলম সুজন নগরবাসীকে বিশেষ মোনাজাত ও প্রার্থনা সভায় অংশগ্রহণ করার আহ্বান জানান।

তিনি  করোনা সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা এবং লকডাউনকালীন স্বস্ব অবস্থান থেকে মোমবাতি প্রজ্জ্বলন করে অর্থলিপ্সু হায়েনাদের হাত থেকে সিআরবিসহ চট্টগ্রামের সকল ভূপ্রকৃতি রক্ষায় প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য নগরবাসীর প্রতি সবিনয় অনুরোধ জানান।

তার এ আহ্বানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় উক্ত কর্মসূচি পালিত হওয়ার খবর পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here