সিপ্লাস প্রতিবেদক: নগরীর সিআরবি এলাকার শীর্ষ মাদক বিক্রেতা আকলিমা বেগমসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সিআরবির তুলাতলি এলাকা থেকে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ও গাঁজা সহ তাকে এবং তার সহযোগী মোহাম্মদ মাসুদ কে গ্রেফতার করে সিআরবি পুলিশ ফাঁড়ির একটি টিম।
এ ব্যাপারে কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, আকলিমা বেগম সিআরবি এলাকার শীর্ষ মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত তিনি।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে ।

