রেলওয়ে পূর্বাঞ্চলের সিআরবি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী বলেন, সিআরবির দক্ষিণ পাশে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু ঘরবাড়ি উচ্ছেদ করা হচ্ছে। এর ফলে প্রায় ৩০ একর জমি উদ্ধার করা যাবে।
তিনি জানান, আগামী ৯ অক্টোবর পাহাড়তলীর সেগুনবাগিচায়ও অবৈধভাবে গড়ে ওঠা বসতি উচ্ছেদ করা হবে। এ অভিযান সপ্তাহে দুইদিন চালানো হবে।








