Site icon CPLUSBD.COM

সিআরবি রক্ষায় নাগরিক সমাজের আলোর মিছিল

সিপ্লাস প্রতিবেদক: নগরীর সিআরবি থেকে ‘অন্ধকারের অপশক্তি’কে দূর করার শপথ নিয়ে ‘আলোর মিছিল’ করেছে সিআরবি রক্ষায় আন্দোলনরতরা।

নাগরিক সমাজ, চট্টগ্রামের আয়োজনে শনিবার(১৪ আগস্ট) সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

এর আগে প্রতিদিনের অবস্থান কর্মসূচিতে নাগরিক সমাজের সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, “এই আন্দোলন আজ চট্টগ্রামের প্রতিটি মানুষের মনের কথাটিই বলছে। তাই প্রতিদিন প্রাণের তাগিদে মানুষ এখানে সমবেত হয়।”

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ বলেন, “জনতা যখন জেগে উঠে, তখন যে কোনো প্রতিরোধ বালির বাঁধের মতো ভেঙে যায়। স্বতস্ফূর্ত যে আন্দোলন চলছে, তার স্বস্তি মিলবে একমাত্র সিআরবিতে হাসপাতাল নির্মাণের চুক্তি বাতিলের মধ্য দিয়ে।”

সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ অগাস্ট নিহত তার পরিবারের সব সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। সবশেষে আলোর মিছিল সিআরবি এলাকা প্রদক্ষিণ করে।

সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক মফিজুর রহমান, পরিবেশবিদ অধ্যাপক ড. ইদ্রিস আলী, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন, নগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আবদুল আহাদ, আওয়ামী লীগ নেতা কাজল চৌধুরী, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, সাবেক ছাত্র নেতা আহিল সিরাজ, নূরুল আজিম রনি, লেখক সাংবাদিক শিবলী সাদিক কফিল, সংস্কৃতি কর্মী সজল চৌধুরী।

সাংবাদিক ঋত্বিক নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন, মুক্তিযুদ্ধ গবেষক ও বীল মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, অধ্যাপক হোসাইন কবির, বিএফইউজে যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত, আওয়ামী লীগ নেতা হাসান মনসুর, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না, ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, মায়মুন উদ্দীন মামুন, আনোয়ার পলাশ, মনির ইসলাম।

সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মইনুদ্দিন কোহেল ও নারায়ণ চন্দ্র দাশ। আবৃত্তি করেন শিল্পী বাপ্পী বারৈ ও জেরিন সুবাহ।

রোববার সকাল ১১টায় সিআরবিতে নাগরিক সমাজ, চট্টগ্রামের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া বিকাল চারটায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।