নিউজটি শেয়ার করুন

সিআরবির সংরক্ষিত এলাকায় কোন হাসপাতাল নির্মাণের অনুমোদন দেবে না চউক

সিআরবির সংরক্ষিত এলাকায় কোন হাসপাতাল নির্মাণের অনুমোদন দেবে না চউক

সিপ্লাস প্রতিবেদক:  নগরীর মহাপরিকল্পনায় রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তর (সিআরবি) ‘সংরক্ষিত এলাকা’ হওয়ায় কোন হাসপাতাল কিংবা বাণিজ্যিক স্থাপনার অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে গণমাধ্যমকে তিনি এই বিষয়টি জানিয়েছেন।

এতে তিনি আরও বলেন, সিডিএ’র মাস্টারপ্ল্যানে এটি একটি হেরিটেজ জোন হিসেবে আছে। তার জন্য এখানে কোনো বাণিজ্যিক স্থাপনার অনুমোদন দেব না। মূলত হেরিটেজ জোনে কর্মাশিয়াল স্থাপনা করার সুযোগ নেই। সিআরবিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) ৫০০ শয্যার হাসপাতাল, ১০০ আসনের মেডিকেল কলেজ ও ৫০ আসনের নার্সিং ইনস্টিটিউট স্থাপনের ভবন নির্মাণের জন্য এখনো পর্যন্ত আমাদের কাছে আবেদন করা হয় নি।

প্রসঙ্গত, সিআরবি এলাকায় আধুনিক হাসপাতাল নির্মাণের বিষয়ে ২০১৩ সালের ১৪ আগস্ট অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) সভায় প্রকল্পটি পিপিপিতে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত হয়। গত বছরের ১৩ ফেব্রুয়ারি প্রকল্পটি পিপিপির মাধ্যমে বাস্তবায়নে অনুমোদন দেয় কমিটি। সর্বশেষ ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী চূড়ান্ত অনুমোদন দেন। গত বছরের ১৮ মার্চ ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে।