নিউজটি শেয়ার করুন

সিএনজি চালককে কুপিয়ে হত্যা

ctg news
কক্সবাজার ব্যুরোঃ কক্সবাজার শহরে শাহাব উদ্দিন (৩৫) নামে এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শনিবার (৩০ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে শহরের বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন বিজিবি ক্যাম্প সংলগ্ন দক্ষিণ সাহিত্যিকাপল্লী এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রতিপক্ষের লোকজন তার সঙ্গে কথা কাটাককাটির এক পর্যায়ে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহাব উদ্দিনের বড় ভাই নুরুল কবির জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বাসা থেকে ডেকে এনে ছুরি ও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। প্রতিপক্ষদের শনাক্ত করা হয়েছে। তবে মামলার স্বার্থে পরিচয় দেয়া সম্ভব নয়। পুলিশকে সাথে নিয়ে আসামীদের ধরার চেষ্টা চলছে।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে রয়েছি। পূর্বের কোন বিষয়ে জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, ঘটনার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে নেয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।