সিপ্লাস প্রতিবেদক: কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার মোড়ে বান্ডেল রোডস্থ কবরস্থানের উত্তর পাশে সুহানা এন্টারপ্রাইজ দোকানের সামনে থেকে সিএনজি যোগে ছিনতাই চক্রের ৪ ছিনতাইকারীকে ৪টি টিপ ছোরা ও ১টি স্টীলের তৈরী পাইপ সহ ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ( ২২ জুন) রাত আটটার সময় তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ মনির হোসেন (১৯), মোঃ জসিম (৪২), মোঃ ইমরান (২০), এবং মোঃ আব্দুল্লাহ আল নোমান(১৯)
কোতোয়ালী থানার ওসি মো: নেজাম উদ্দীন জানান, ডাকাতি, ছিনতাই প্রতিরোধের নিমিত্তে বিশেষ অভিযানের সময় কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার মোড়ে অবস্থানকালে প্রাপ্ত কোতোয়ালী থানাধীন বান্ডেল রোডস্থ কবরস্থানের উত্তর পাশের্^ সুহানা এন্টারপ্রাইজ নামীয় দোকানের সামনে পাকা রাস্তা থেকে আসামী মোঃ মনির হোসেন (১৯), মোঃ জসিম (৪২) দ্বয়কে আটক করলেও অবশিষ্ট ৪ জন পালিয়ে যায়।
আটক ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে মোঃ মনির হোসেন (১৯) এর দেহ তল্লাশী করে ২টি স্টীলের ছোরা, ও ধৃত আসামী মোঃ জসিম (৪২) এর দেহ তল্লাশী করে ১টি স্টীলের ছোরা, ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা, যাহার রেজিষ্ট্রেশন নম্বর চট্ট মেট্টো থ- ১৩-২৪০১, উক্ত সিএনজি অটোরিক্সায় পিছনে যাত্রী বসার ছিটের উপর থাকা ১টি স্টীলের তৈরী ছোরা ও ধৃত মোঃ জসিম (৪২) এর চালিত সিএনজি’র ভিতর ১(এক)টি স্টীলের তৈরী পাইপ পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আসামীদ্বয় আসামী মোঃ ইমরান (২০), মোঃ আব্দুল্লাহ আল নোমান(১৯), শাহীন (২০), ও মোঃ সাজ্জাদ হোসেন প্রকাশ শান্ত (২২), ছিল বলে জানায়।
একইদিনে বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকা থেকে আসামী মোঃ ইমরান (২০) কে আটক করে। পরবর্তীতে ধৃত আসামীদের তথ্য মোতাবেক সময় বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকা থেকে আসামী মোঃ আব্দুল্লাহ আল নোমান (১৯) , আসামী শাহীন (২০) ও ৬নং আসামী মোঃ সাজ্জাদ হোসেন প্রকাশ শান্ত (২২)দ্বয়কে গ্রেফতার করার জন্য চান্দগাঁও থানাধীন চেয়ারম্যানঘাটা এলাকায় অভিযান পরিচালনা করলে আসামীদ্বয় পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয় নাই।
ধৃত আসামীদের আরো ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামী মোঃ জসিম (৪২) সিএনজি চালক আর তার সামনের পাশের সিটে ধৃত মনির হোসেন (১৯) বসে ছিল। সিএনজির পিছনের সিটে ধৃত মোঃ ইরফান প্রঃ ইমরান, ধৃত ৩নং আসামী মোঃ আব্দুল্লাহ আল নোমান ও পলাতক আসামী মোঃ শাহীন, সাজ্জাদ হোসেন প্রকাশ শান্ত বসে ছিল।
ধৃত আসামীদের আরো জিজ্ঞাসাবাদে জানা যায় আটক ও পলাতক আসামীগণ পরষ্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে অবৈধ অস্ত্র/ছোরা নিয়ে রাতের বেলায় কোতোয়ালী থানাধীন বান্ডেল রোডস্থ কবরস্থানের উত্তর পাশে সুহানা এন্টারপ্রাইজ দোকানের সামনে পাকা রাস্তার উপর ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণের জন্য সমবেত হওয়ার জন্য আলাপ আলোচনা করছিল।
আসামীরা আরো প্রকাশ করে যে, তাহারা বিভিন্ন সময় তাদের সহযোগীরা সহ ভোর ও রাত্রি বেলায় অবৈধ অস্ত্রসহ চট্টগ্রাম কোতোয়ালী থানা এলাকায় ছিনতাই ও ডাকাতি করে।
উল্লেখ্য যে, ধৃত ৪নং আসামী মোঃ আব্দুল্লাহ আল নোমান (১৯) এর বিরুদ্ধে সাতকানিয়া থানায় পেনাল কোড এর ৩৮০/৫১১ ধারায় ১টি মামলা রয়েছে।

