নিউজটি শেয়ার করুন

সিএমপিতে পুলিশ কমিশনার কাপ ইনডোর গেইমস উদ্বোধন 

সিএমপির কমিশনার সালেহ মো: তানভীর
সিপ্লাস প্রতিবেদক:  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত পুলিশ কমিশনার কাপ ইনডোর গেইমস এর শুভ উদ্বোধন করেন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত ইনডোর গেইমসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিন দিন ব্যাপী আয়োজিত এই গেইমসে দাবা, কেরাম একক ও দ্বৈত এই তিনটি ইভেন্টে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত সদস্যরা অংশগ্রহণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here