আজ রোববার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর সাব ইন্সপেক্টর পদমর্যাদার ৫০ জন পুলিশ কর্মকর্তাকে যোগ্যতার ভিত্তিতে বাছাই করে লটারির মাধ্যমে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
সরাসরি নিয়োগপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর, বিভাগীয় সাব-ইন্সপেক্টর ও কয়েকজন সার্জেন্টসহ মোট ৫০ জন এসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে তাদের ২ বছর প্রশিক্ষণ শেষে যোগ্যতার ভিত্তিতে তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়। পরবর্তীতে লটারির মাধ্যমে তাদেরকে বদলি করা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে। যা বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে একটি বিরল দৃষ্টান্ত।
বিষয়টি সকল স্তরের পুলিশ সদস্যদের মাঝে কর্মোদ্দিপনা সৃষ্টি করেছে। একটি টেকসই ও মেধাবী পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য বর্তমান সরকারের প্রচেষ্টাকে এ ধরনের উদ্যোগ অনেকদূর এগিয়ে নিয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।
অনেকের ধারণা পছন্দের জায়গায় যেতে হলে দরদাম করে যেতে হয়। লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়ায় মানুষের এ ধারণা দূর হবে। বন্ধ হবে নানা অনিয়ম ও তদবির।








