নিউজটি শেয়ার করুন

সিএমপির এসি পদে ২ কর্মকর্তাকে রদবদল

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার ২ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

রোববার (১৩ জুন) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল করা হয়।

সোমবার (১৪ জুন) দুপুরে সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ এ তথ্য জানান।

সহকারী কমিশনার (এসি) সিএমপি (ট্রাফিক-উত্তর) মু.শরিফুল ইসলামকে এসি (ডিবি-উত্তর) ও সহকারী কমিশনার মো.সবির উদ্দিনকে এসি (ট্রাফিক-উত্তর) বদলি করা হয়েছে।