নিউজটি শেয়ার করুন

সিএমপি’র চকবাজার থানার নতুন ওসি রুহুল আমিন

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে নগর গোয়েন্দা পুলিশের (উত্তর জোন) পরিদর্শক মো. রুহুল আমিনকে।

শনিবার (৮ আগষ্ট) সকালে সিএমপি কমিশনার মাহাবুবর রহমানের নির্দেশে এ পদায়ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কমকর্তা মীর্জা সায়েম মাহমুদ।

ডিবিতে কাজ করার আগে মো. রুহুল আমিন সিএমপির আরেক গুরুত্বপূর্ণ সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্প্রতি চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিনকে বন্দর থানায় বদলি করেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান।