‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্য সামনে রেখে শুরু হওয়া ‘পুলিশ সপ্তাহ-২০২০’ উদযাপন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বন্দর বিভাগ।
রবিবার (০৫ জানুয়ারি) সকালে নগরের আগ্রাবাদ বাদামতলী মোড়ে এই কর্মসূচি পালিত হয়।
সিএমপি কমিশনার জনাব মাহাবুবর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এসএম মোস্তাক আহমদ খানের নেতৃত্বে উক্ত কর্মসূচির আয়োজন করেন ট্রাফিক বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক আহম্মেদ।
‘পুলিশ সপ্তাহ-২০২০’ উদযাপনকালে উপ-পুলিশ কমিশনার তারেক আহম্মেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে ‘‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’’ এ প্রতিপাদ্য সামনে রেখে আমাদের এই আয়োজন। এর মাধ্যমে আমরা জনতার সাথে অঙ্গীকার করলাম, আমরা জনতার সাথে থাকবো।’
তিনি বলেন, ‘পুলিশ জনগণের শত্রু নয়, পুলিশ জনগণের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত। জনগণের মাঝ থেকে পুলিশ ভীতি দূর করতেই আমাদের এই প্রয়াস। পুলিশ শুধু একটি বাহিনীই নয়, সেবক হিসেবেও জনগণের পাশে থাকবে।’
হোসেন, টিআই প্রশাসন (বন্দর) মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘জনতাকে সাথে নিয়ে চট্টগ্রামকে বিশ্বমানের শহরে উন্নিত করতে বন্দর ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে। সকলের সহযোগীতায় আমরা মানুষের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে চাই।’

এসময় তিনি শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন আরোহীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এতে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক পশ্চিম) ছত্রধর ত্রিপুরা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর) অলক বিশ্বাস, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক পশ্চিম) কীর্তিমান চাকমা, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর) মোহাম্মদ মোশাররফ হোসেন, টিআই প্রশাসন (বন্দর) মোহাম্মদ মশিউর রহমান, টিআই (ডবলমুরিং) অচ্যুত দাশ গুপ্ত, ইনচার্জ প্রসিকিউশন (ট্রাফিক বন্দর) সার্জেন্ট মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, রবিবার (০৫ জানুয়ারি) সকালে রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহ-২০২০’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছয় দিনব্যাপী এই সপ্তাহ শেষ হবে ১০ জানুয়ারি।








