নিউজটি শেয়ার করুন

কোতোয়ালী থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মাসুম অস্ত্রসহ আটক

সিপ্লাস প্রতিবেদক: সিএমপি’র তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ২৭ মামলার আসামী দিদারুল আলম মাসুম প্রকাশ আবু তাহের মাসুম প্রকাশ মাসুম ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজ সহ আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার (৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটের সময় তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ দিদারুল আলম মাসুম প্রকাশ আবু তাহের মাসুম প্রকাশ মাসুম (৩৫), পিতা-আবুল বশর প্রকাশ বসর প্রকাশ বাশার প্রকাশ বাসার, স্থায়ী : আব্দুস সোবহানের বাড়ী, ৩৫নং, গ্রাম-এনায়েত বাজার (বাটালী রোড), থানা-কোতয়ালী, জেলা-চট্টগ্রাম বর্তমান : সাইর ফকিরের বাড়ী, (শশুর বাড়ী), গ্রাম-আজাদী বাজার, থানা- ফটিকছড়ি, চট্টগ্রাম।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মোমিনুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ৩৭নং মহিম দাশ রোডের একটি ফটোস্ট্যাট এর সামনে থেকে অভিযান চালিয়ে মোঃ দিদারুল আলম মাসুম প্রকাশ আবু তাহের মাসুম প্রকাশ মাসুম (৩৫) কে আটক করে পুলিশ।  এসময় তার দেহ তল্লাশী করে কোমরে গুজানো অবস্থায় ১টি দেশীয় তৈরী এলজি এবং ২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

 জিজ্ঞাসাবাদে সে জানায় অবৈধ অস্ত্রগুলি নিয়ে প্রতিনিয়িত সন্ধ্যা হতে ভোর বেলা পর্যন্ত কোতোয়ালী থানা এলাকার রেলওয়ে স্টেশন, নিউ মার্কেট মোড়, আমতল, শাহ আমানত মার্কেট, আন্দরকিল্লা, জামালখান, ব্রীকফিল্ড, ফিশারীঘাট সহ নগরীর বিভিন্ন এলাকায় পথচারী, সিএনজি বা বাসে থাকা যাত্রীদের নিকট থেকে মোবাইল, অর্থ, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়া সহ বিভিন্ন রকমের অপরাধমূলক কর্মকান্ড করে থাকে। এমন অবস্থায় কোথায়ও কাজে বাধা প্রাপ্ত হলে সে তার সাথে থাকা অস্ত্র (এলজি) ভয় দেখিয়ে পালিয়ে যায় মর্মে স্বীকার করে।

কোতোয়ালী থানাঅফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দীন জানান, আটক মোঃ দিদারুল আলম মাসুম প্রকাশ আবু তাহের মাসুম প্রকাশ মাসুম (৩৫) একজন পেশাদার ছিনতাইকারী, সন্ত্রাস সৃষ্টিকারী, ইয়াবা ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারী। সে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন রকমের অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, বিস্ফোরক দ্রব্য আইন সহ দঃ বিঃ আইনে সর্বমোট ১৫টি মামলা রয়েছে।