নিউজটি শেয়ার করুন

সিএমপির নতুন কমিশনার সালেহ মো. তানভীর, রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগর পুলিশ(সিএমপি)র নতুন কমিশনার হয়ে আসছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। একই সাথে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দ্বায়িত্ব পেয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার আনোয়ার হোসেন।

সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

এতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মাহবুবর রহমানকে শিল্পাঞ্চল পুলিশের উপ মহাপরিদর্শক এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুককে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির উপ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।

এর আগে ২০১৮ সালের ২৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে সিএমপি কমিশনার হিসেবে যোগদান করে মাহাবুবর রহমান। একই বছরের ২ জুলাই পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে যোগদান করেন খন্দকার গোলাম ফারুক।