সিপ্লাস ডেস্ক: চলমান করোনা পরিস্থিতিতে অসহায়, দুঃস্থ এবং উপার্জন অক্ষম ব্যাক্তিদের মাঝে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও দেশের অন্যতম শিল্প গ্রুপ ফোর এইচ গ্রুপের সহযোগীতায় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪, এপ্রিল) সিএমপি পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম’র পক্ষে এসব উপহার সামগ্রী গ্রহণ করেন উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর। যা ফোর এইচ গ্রুপের পক্ষে হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক এ. কে. এম হেলাল উজ্জামান। যেখানে ৫০০ ব্যাগ উপহার সামগ্রীর প্রতি ব্যাগে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার তেল।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) মোঃ মঞ্জুর মোর্শেদ, ফোর এইচ গ্রুপের উর্দ্ধতন ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ মাহবুবুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) আতিক আহমেদ চৌধুরী।
উল্লেখ্য করোনার শুরু থেকেই সিএমপি’র ব্যবস্থাপনায় নগরীর অসহায়, দুঃস্থদের নিয়মিত ত্রাণ বিতরণ করা হচ্ছে। যেখানে নানাভাবে করে আসছে চট্টগ্রামের শিল্পগ্রুপগুলো।

