নিউজটি শেয়ার করুন

সিএমপি’র সকল থানায় নিরাপত্তা জোরদার

জিয়াউল হক ইমন: দুর্বৃত্তদের হামলা মোকাবেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬ টি থানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) নগরীর বিভিন্ন থানার সামনে বালির বস্তা দিয়ে বাংকার বানিয়ে নিরাপত্তা জোরদার করা হয়।

এব্যাপারে জানতে চাইলে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমান সিপ্লাসকে বলেন, সাম্প্রতিক সময়ে থানাসহ সরকারী স্থাপনায় হামলার প্রেক্ষিতে সিএমপি কমিশনার মহোদয়ের নির্দেশে অন্যান্য থানার ন্যায় চান্দগাঁও থানায়ও নিরাপত্তা জোরদার করা হয়।

আশাকরি দুর্বৃত্তরা হামলা করার আর দুঃসাহস পাবেনা। থানা এবং থানাধীন এলাকায় সকল সরকারী-বেসরকারী স্থাপনাসহ এলাকাবাসীকে নিরাপত্তা দিতে শতভাগ প্রস্তুত বলেও তিনি জানান।