নিউজটি শেয়ার করুন

সিএমপির সদস্যদের যুবলীগ নেতা ফসিউল আলম রিয়াদের ১০০ পিপিই প্রদান

সিপ্লাস ডেস্কঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় সামনের সারির যোদ্ধা পুলিশ, চিকিৎক ও সংবাদকর্মীদের ঝুঁকির কথা চিন্তা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যদের জন্য প্রাথমিক পর্যায়ে ১০০ সেট পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের সাজ সজ্জা উপ- কমিঠি সদস্য ও যুব সংগঠক মোঃ ফসিউল আলম রিয়াদ।

১৬ মে শনিবার দুপুর ২ টায় দামপাড়াস্থ কার্যালয়ে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের হাতে এই নিরাপত্তা সামগ্রী তুলে দেয়া হয়।

এসময় মহানগর যুবলীগ লীগ নেতা ও যুব সংগঠক মোঃ ফসিউল আলম রিয়াদ প্রতিবেদককে বলেন, বর্তমান করোনা মহামারি মোকাবেলায় সামনের সারির যোদ্ধা হিসেবে কাজ করছে পুলিশ সদস্যরা, চিকিৎসক-স্বাস্থ্যকর্মী এবং গনমাধ্যমকর্মীরা ।আমি ব্যক্তিগত উদ্যোগে বিবেগের তাড়নায় কিছু একটা করার চিন্তা থেকে প্রাথমিক পর্যায়ে ১০০ সেট পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছি সিএমপির পুলিশ সদস্যদের জন্য পরবর্তীতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীদের দেয়া হবে পর্যায়ক্রমে।

এ ব্যাপারে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের মন্থব্য করোনা মহামারি মোকাবেলায় সমাজের বিত্তবান প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে এই দূর্যোগ মোকাবেলা সহজতর হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকা , মহানগর যুবলীগ নেতা মুঃ আসলাম, মোঃ আজাদ, মোঃ মহিউদ্দিন, আলাউদ্দিন মুন্না প্রমুখ ।