Site icon CPLUSBD.COM

সিএমপির সাত ট্রাফিক পুলিশ পরিদর্শককের রদবদল

সিএমপির চকবাজার ও বাকলিয়া থানার দুই ওসির বদলি

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ৭ জন ট্রাফিক পুলিশ পরিদর্শককে রদবদল করা হয়েছে।

বুধবার (৯ জুন) সন্ধ্যায় নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরের স্বাক্ষরিত এক আদেশে তাদের রদবদল করা হয়।

আদেশে বলা হয়েছে, ট্রাফিক উত্তর বিভাগের পরিদর্শক (প্রশাসন) ও খুলশীর অতিরিক্ত দায়িত্বে থাকা ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. মশিউর রহমানকে ইপিজেড থানার পেট্রোল পরিদর্শক (পিআই), ইপিজেড থানার পিআই মো. আব্দুল্লাহ খানকে পাহাড়তলী থানার টিআই, পাহাড়তলী থানার টিআই সৈয়দ মো. জাহাঙ্গীরকে ট্রাফিক উত্তর বিভাগের পরিদর্শক (প্রশাসন) ও খুলশীর টিআই (অতিরিক্ত দায়িত্ব), কোতোয়ালী থানার টিআই পুলক চাকমাকে চকবাজার থানার পিআই, চকবাজার থানার পিআই প্রশান্ত কুমার দাশকে কোতোয়ালী থানার টিআই, বায়েজিদ থানার পিআই অচ্যুত কুমার দাশ গুপ্তকে আউটার রিং রোডের টিআই এবং সদরঘাটের পিআই মো. শহিদুল ইসলামকে মুরাদপুরের টিআই পদে বদলি করা হয়েছে।