সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর ও পতেঙ্গা থানায় পদায়ন করা হয়েছে নতুন ওসি (অফিসার্স ইনচার্জ)।
সিএমপি কমিশনারের কার্যালয় থেকে সোমবার (১৬ আগস্ট) বিকালে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেনকে পতেঙ্গা থানায় এবং উপ কমিশনার (উত্তর) কার্যালয়ের পরিদর্শক মোস্তাফিজুর রহমান চৌধুরীকে হালিশহর থানার ওসি পদায়ন করা হয়েছে।
ওসি হিসেবে কবীরের প্রথম পদায়ন হলেও মোস্তাফিজুর এর আগে ওসি পদে দায়িত্ব পালন করেছেন আকবর শাহ থানার ।








