নিউজটি শেয়ার করুন

সিএমপি’র হ্যালো ওসি কার্যক্রম দেখে অভিভূত আমেরিকার পুলিশ

আজ চট্টগ্রামে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে সিআরবিতে আয়োজিত অনুষ্ঠানে হ্যালো ওসি স্টলের দায়িত্ব পালনকাল করছিলেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন। এসময় সেই স্টল পরিদর্শনে আসেন আমেরিকান পুলিশ কর্মকর্তা ডেরিল। এসময় ওসি নেজাম উদ্দিন আমেরিকার পুলিশ কর্মকর্তাকে হ্যালো ওসি কার্যক্রম এবং কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন৷

আজ শনিবার সকাল থেকে আমেরিকার এই পুলিশ কর্মকর্তা কমিউনিটি পুলিশিং ডে’র নানান আনুষ্ঠানিকতার পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র  হ্যালো ওসি কার্যক্রম দেখে অভিভূত হন৷

এসময় তিনি জানান, আমেরিকানদের মাঝেও কমিউনিটি পুলিশিং খুবই পছন্দ । সেখানেও এই ব্যবস্হার মাধ্যমে পুলিশদের পক্ষে জনগনের কাছে সেবা পৌঁছানো সহজ।
এসময় ডেরিল ওসি নেজাম উদ্দিনকে হ্যালো ওসি স্টলে দ্বায়িত্বরত থাকায় এবং সার্বিক বিষয় অবিহিত করায় তাকে ভূয়সী প্রশংসা করেন।