নিউজটি শেয়ার করুন

সিএমপি কমিশনারের বিরুদ্ধে উস্কানিমূলক স্ট্যাটাস: আটক ১

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুবর রহমানের বিরুদ্ধে ফেসবুবে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ায় রবিউল আলম (২৮) নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর লালদীঘির একটি আবাসিক হোটেল থেকে রবিউলকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

আটক রবিউল আলম সীতাকুণ্ডের জোড়াআমতল (বারআউলিয়া) এলাকায় অবস্থিত ফোরস্টার শিপিং নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী। সে নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় সাইবার পার্টির (জাতীয় পার্টির সহযোগী প্রতিষ্ঠান) প্রধান সমন্বয়ক বলে দাবি করেছে বলে জানা গেছে।

সে বাঁশখালী থানার পূঁইছড়ি ইউনিয়নের পূর্ব পূঁইছড়ি গ্রামের আফলাতুন সিকদার বাড়ির আহমদ হোসেনের ছেলে।