সিপ্লাস প্রতিবেদক: নগরীর ডবলমুরিং থানাধীন সিজিএস কলোনীতে কাজ করার সময় ৭ তলা ভবন থেকে পড়ে মো. আরাফাত (২০) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছে।
শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে রয়েল অ্যাসোসিয়েটর বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মো. আরাফাত গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানার লক্ষ্মীপুর ইউনিয়নের মো. জয়নাল আবেদীনের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক(এসআই) নুরুল আলম আশিক বলেন, আরাফাত নামে এক নির্মাণ শ্রমিক ভবনের সাত তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








