বৃহস্পতিবার ভোরে নগরীর সিটি গেইট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত পৌনে ৪টার দিকে আগুন লাগে।
আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ১০টি গাড়ি গিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নেভায়।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এ আগুনে সাতটি আসবাবপত্রের দোকান ও চারটি আসবাবা তৈরির কারখানা পুড়ে যায়।
আগুনে ক্ষয়ক্ষতি নির্ধারণ করতে তদন্তের প্রয়োজন বলে জানানো হয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে।