নিউজটি শেয়ার করুন

সিডিএ’র সাবেক চেয়ারম্যানের পরিবারের কাজের বুয়াসহ নারী সদস্যরা করোনায় আক্রান্ত

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের পরিবারের কাজের বুয়াসহ নারী সদস্যরা করোনায় আক্রান্ত হলেও নিরাপদে রয়েছেন তিনিও তার দুই ভাই এ তথ্য সিপ্লাস কে নিশ্চিত করেছেন স্বয়ং নিজেই।

বৃহস্পতিবার রাতেই নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে আক্রান্ত তিনজন নারীকে ভর্তি করা হয়েছে।

রান্না ঘর থেকে করোনার সংক্রমণ হওয়ায় পরিবারের নারী সদস্যরা আক্রান্ত হয়েছেন এমন সন্দেহ তাদের।

সিডিএ এর সাবেক চেয়ারম্যান ও ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুচ ছালাম সিপ্লাস কে জানান, আমাদের বাসার সবার করোনা পজিটিভ এটা সত্য নয়,তবে আমার মা ও ভাইয়ের স্ত্রীসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাজের বুয়াসহ নারীরাই করোনার পজেটিভ হয়েছে। আমরা পুরুষরাই এখনও নিরাপদে আছি।

তিনি চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় বসবাস করেন।

এছাড়াও তিনি চট্টগ্রামভিত্তিক ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। দীর্ঘ এক দশক সিডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।