Site icon CPLUSBD.COM

সিনহা হত্যায় জড়িত সন্দেহে আরো ৩ জনকে গ্রেফতার

সিনহা হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার ৩ ব্যক্তিকে আদালতে নেয়া হচ্ছে। ছবি সংগৃহীত।

সিপ্লাস প্রতিবেদক: টেকনাফের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে মেজর(অব.) সিনহা হত্যা মামলায় আরো ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন নূরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।  এরা পুলিশের মামলার সাক্ষী বলে জানা গেছে।

এই তিনজনকে কক্সবাজারের আদালতে নেয়া হচ্ছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা ও মাদক আইনে এবং রামু থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করে।

এ মামলায় নিহত মেজর সিনহা মো. রাশেদ খানের সঙ্গে থাকা শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেব নাথকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

৬ আগস্ট বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৭ আসামি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করেন।