সিপ্লাস ডেস্ক: দৈনিক কালেরকণ্ঠের চট্টগ্রামের ব্যুরো প্রধান সাংবাদিক মুস্তফা নঈম’র মা খাতিজা আক্তার ইন্তেকাল করেছেন।
বুধবার(১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টায় নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার এক নং রোড, বি-ব্লক বাসায় মারা যান (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন।
সাংবাদিক মোস্তফা নঈম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বাদ জোহর নগরীর চকবাজার ধনিয়ারপোল ফালাহগাজী মসজিদ এলাকায় নামাজে জানাজা শেষে দাফন করা হবে।
মরহুমা খাতিজা আক্তার বোয়ালখালীর কাননগোপাড়া স্যার আশুতোষ কলেজের সাবেক প্রিন্সিপ্যাল মোহাম্মদ সোলাইমানের স্ত্রী। ৩ ছেলে ও এক মেয়ের জননী খতিজা আক্তারের প্রথম ছেলে মোস্তফা এলাহী বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশনের জেনারেল ম্যানেজার, দ্বিতীয় ছেলে জোবায়ের শামীম রাঙ্গুনিয়া কলেজের শিক্ষক, তৃতীয় ছেলে সাংবাদিক মুস্তফা নঈম দৈনিক কালের কন্ঠ’র চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান, একমাত্র মেয়ে সারোয়াত নাজনীন নিজামপুর সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
এদিকে সিনিয়র সাংবাদিক মুস্তফা নঈমের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রামের সাংবাদিকরাসহ বিভিন্ন সংগঠন।

