নিউজটি শেয়ার করুন

সিনেমাহলে আবারও জয়া!

সিপ্লাস ডেস্ক: দীর্ঘ বিরতির পর পশ্চিমবঙ্গের কলকাতায় আগামীকাল ১৯ আগস্ট থেকে সিনেমা হল খুলছে। এ দিন মুক্তি পাচ্ছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অতনু ঘোঘের পরিচালনায় ‘বিনিসুতোয়’। ২০১৯ সালে শুট শেষ হওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একটি গানে কণ্ঠও দিয়েছেন জয়া।

কলকাতার একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সিনেমাটিতে দুই মুখ্য চরিত্র কাজল ও শ্রাবণীর ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক ও জয়া। জয়া ও ঋত্বিক চক্রবর্তী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, সমন্তক দ্যুতি মৈত্রসহ অনেকে। ১৫ আগস্ট রাতে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার।

গল্পে দেখা যাবে, মধ্য তিরিশের দুই মানুষ শ্রাবণী ও কাজল। যাদের একে অপরের সঙ্গে পরিচয় হয় একটি রিয়েলিটি গেম শোয়ের অডিশনে। দুজনের জীবনের গল্পে বেশ কিছুটা মিল থাকায় খুব তাড়াতাড়িই একে অপরের সঙ্গে মিশে যায় তারা। কিন্তু এরই মাঝে এক দুর্ঘটনায় আহত হয় শ্রাবণী, তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় কাজল। ডাক্তারের কাছে যাওয়ার রাস্তায় তারা একে অপরের সঙ্গে শেয়ার করে তাদের জীবনের ঘাত-প্রতিঘাতের গল্প।

এরই মধ্যে বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ‘বিনিসুতোয়’। অতনু ঘোষের পরিচালনায় জয়ার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তাঁর পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘রবিবার’ সিনেমায় অভিনয় করেছেন জয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here