সিপ্লাস প্রতিবেদক: নগরীর সিনেমা প্যালেসের সামনে টেম্পু উল্টে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।
নিহতের নাম মো. মহসীন মোস্তফা আরমান (২৭)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে চান্দগাঁওগামী ওই টেম্পু উল্টে যায়।
নিহত আরমান মহেশখালীর সিপাহী পাড়ার হাফেজ রহিমের ছেলে। তিনি চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, এ ঘটনায় টেম্পুটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।








