নিউজটি শেয়ার করুন

সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা আসছে শুক্রবার সন্ধ্যায়

সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ টিকা চট্টগ্রামে আসছে বুধবার

সিপ্লাস ডেস্ক:  সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা চীন থেকে আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

শুক্রবার ( ১৩ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকায় চীনা দূতাবাসের উপ-প্রধান হুয়ালং ইয়ান নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানান।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘বাংলাদেশের ভাইবোনদের জন্য দেওয়া চীনের উপহারের ১০ লাখ ডোজ টিকা তিয়ানজিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঠানোর প্রস্তুতি চলছে। আজ সন্ধ্যা নাগাদ সেগুলো ঢাকায় পৌঁছাতে পারে।’

উল্লেখ্য, উপহারের বাইরে বাংলাদেশ চীন থেকে সিনোফার্মের সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here