Site icon CPLUSBD.COM

সিনোফার্মের ছয় লাখ টিকা আসছে আজ

সিপ্লাস ডেস্ক: চীনের উপহারের সিনোফার্মের ছয় লাখ টিকা দ্বিতীয় দফায় আজ।

রবিবার ( ১৩ জুন) বিকেলে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফ্লাইটে বেইজিং থেকে ঢাকায় আসছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে গত ২১ মে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র ফোনালাপ হয়। এই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেয়ার কথা জানান।

এর আগে গত ১২ মে চীন সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়।
এছাড়াও রাশিয়া থেকে এক কোটি টিকা কিনতে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।